place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

জনগণ আমার দুয়ারে আসবে কেন? আমি জনগণের দুয়ারে যাব : আতিক

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১০৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন, নির্বাচিত সংসদ সদস্য জনগণের প্রতিনিধি। তারা কেন সমস্যা সমাধান করাতে সাংসদের কাছে বারবার যাবে। এলাকার সমস্যা সম্ভাবনা মোকাবেলা করা নির্বাচিত প্রতিনিধির কাজ। আমি এখন যেরকম জনগণের দুয়ারে ভোট চাইছি সেরকম নির্বাচিত হলেও প্রতিটি এলাকায় নিয়মিত খোজ খবর নিয়ে সমস্যা এবং সম্ভাবনা খোজে বের করব। আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ সিলেট ৩ আসনের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করব। কর্মসংস্থান সৃষ্টি আমার প্রধান লক্ষ্য। এই করোনা ভাইরাসের কারনে বেকার হওয়া আমার এলাকার হাজার হাজার তরুণ মেধাবীদের কিভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে আমি কাজ করব।

তিনি আরও বলেন – গ্যাস আমরা সিলেটের মাটিতে উৎপাদন করি। তাহলে কেন আমরা সিলেটের মানুষ গ্যাস পাব না। আমি বিষয় নিয়ে সংসদে বিশেষ আইন অনুযায়ী কিভাবে ঘরে ঘরে গ্যাস পৌছানো যায় সে বিষয়ে কথা বলব। বিদ্যুৎ সংকট থাকবে না, আমি চেষ্টা করব অন্তত সব সময় যেন বিদ্যুৎ থাকে। আমি জনতার প্রতিনিধি হলে ঘরে বসে থাকব না। জনতার কাছে গিয়ে তাদের সমস্যা খোজে বের করব এবং তা সমাধানের চেষ্টা করব।

তিনি আজ মঙ্গলবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট, পালবাড়ি , নয়াবাজার এবং কটালপুরে গণসংযোগ শেষে পৃথক পৃথক পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281