place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

ভোটের মাঠে :ফেঞ্চুগঞ্জে একক আধিপত্যে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৬৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

The elections Sylhet 3

সিলেট ৩ আসনের উপ-নির্বাচন আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। এ আসনে উপনির্বাচনে অংশ নিতে ইতমধ্যে নিবন্ধিত দলগুলোর মধ্যে চুড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। এরমধ্যে রয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী।

 

বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনয়ন দিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা থেকে হাবিবুর রহমান হাবিব কে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টিও দক্ষিণ সুরমা উপজেলা থেকে আতিকুর রহমান আতিক কে দলীয় মনোনয়ন দিয়েছে। আবার একই উপজেলা থেকে ১৩ জুন রবিবার সাবেক বিএনপির সাংসদ শফি চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে একইদিন খেলাফত মজলিস প্রার্থী (হেফাজত) থেকে নির্বাচন বর্জন করেছেন মাওলানা দেলোয়ার হোসেন।

অন্যদিকে বালাগঞ্জে নেই কোন প্রার্থী। ফেঞ্চুগঞ্জ থেকে একজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে রয়েছেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। এক কথায় ফাকা মাঠেই খেলতে হচ্ছে তাকে।

ভোটের মাঠে জরিপ আলাদা। আসে বারে বারে চমক। সেই আঙ্গিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ভোটাররা চাইবে সাংসদ নিজ এলাকায় রাখতে। যা হয়ত ঘটে যেত যদি প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর সহধর্মিণী আ.লীগ থেকে মনোনয়ন পেয়ে যেতেন। কিন্তু তিনি না থাকাই একদম একাই ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জ নিয়ে আশাবাদী হতে পারবে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।

এ প্রসঙ্গে – জালালাবাদ ভিউ-কে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, আমি জনতার প্রতিনিধি। কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচনে আসিনি। আমি এসেছি জনগণের সেবা করতে।

অন্যদিকে দক্ষিণ সুরমায় একই উপজেলার মধ্যে তিন হেভিওয়েট প্রার্থী থাকায় সেখানে ভোটের কাড়াকাড়ি স্বাভাবিক। সেই কারণে যদি বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জে একক অবস্থানে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী দখলে মরিয়া হন তবে ফলাফল হয়ত উল্টো দিকে ঘুরবে।

[ভোটের মাঠে ‘ তৃতীয় পর্বে থাকছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপির সাংসদ শফি চৌধুরী]

 

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281