place বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

ফেঞ্চুগঞ্জে সাংবাদিক ফরিদ উদ্দীনের ফেসবুক স্ট্যাটাস, কর্তৃপক্ষের সাড়া

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার করোনা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।

আক্রান্তের হার বাড়ছে করোনা পরিক্ষায়।
কিন্তু উপজেলায় একটি মাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রুগীদের জন্য রয়েছে মাত্র ৫টি শয্যার আইসোলোশন ইউনিট। যা খুবই অপ্রতুল।

করোনা রুগীদের সেবা বাড়াতে বেশ কিছুদিন থেকে সুধিমহল ও সামাজিক সংগঠনগুলো আলোচনা তুললেও হাসপাতাল কর্তৃপক্ষের কোন সাড়া মিলেনি।

কিন্তু আজ ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সিলেট ভিউয়২৪.কমের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি সাংবাদিক ফরিদ উদ্দিন আজমানি রবিবার তার ব্যক্তিগত ফেইসবুক একাউন্টে এ বিষয় নিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেন। পোস্টে তিনি লিখেন –

নিরুপায় হয়ে দুইটা দাবি জানাতে চাই
১- ফেঞ্চুগঞ্জ সকল পিকনিক স্পট বন্ধ করুন।
ফুল স্টপ।

২– ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালের যেকোন ১টি তলা পুরোটাই করোনা রুগীদের জন্য বরাদ্দ চাই। প্রয়োজনীয় ডাক্তার নার্স অক্সিজেন, ঔষধ সহ।
সাংবাদিক ফরিদ উদ্দীনের এই স্ট্যাটাসে সহমত প্রকাশ করে মন্তব্য করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্ট্যাটাসটি নজরে আসে কর্তৃপক্ষের।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডঃকামরুজ্জামান মন্তব্য ঘরে লিখেন, ” আমি রাজি,তবে জনবল ডাক্তার, নার্স,সাপোর্টিং সংকট।
ডঃকামরুজ্জামানের আন্তরিক মন্তব্যে স্বস্তি আসে স্থানীয়দের মধ্যে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে করোনা রুগীদের সেবার পরিধি বাড়লে নানা দুর্ভোগ লাঘব হবে ফেঞ্চুগঞ্জ ও আশপাশ উপজেলার মানুষদের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432