place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বড়লেখায় ১৫ সদস্যের মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিম গঠন

ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১০০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারীর সবচেয়ে মন খারাপ করা দৃশ্যটি হল মৃত ব্যক্তির দাফন-কাফনের বিষয়টি। কোভিড-১৯ আক্রান্ত হয়ে বা এর লক্ষণ নিয়ে যারা মারা যাচ্ছেন, তাদের শেষ বিদায় জানাতেও যেতে পারছেন না প্রিয়জনরা।

আক্রান্ত ব্যক্তির মরদেহ ফেলে রেখে যাওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটেছে দেশে। এমন প্রেক্ষাপটে মানবতার সেবায় এগিয়ে এসেছে,
মৌলভীবাজারের বড়লেখায়”মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিম”করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা, করোনায় আক্রান্তদের সেবা-সুশ্রষা, মৃত রোগীদের গোসল, জানাজা ও দাফন-কাফন সম্পন্নের লক্ষে ১৫ জন আলিম-উলামার সমন্বয়ে গঠিত হয়েছে । শুক্রবার রাতে দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাওছার আহমদকে প্রধান করে এ টিম গঠিত হয়েছে।

মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিমের সদস্যবৃন্দ হলেন- মাও. আনোয়ার হুসাইন, মোহাম্মদ আলী, শামছুল হক, নাসির উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, খলিল উল্লাহ, ফয়ছল আহমদ, আবুল হাসান, হাফেজ জালাল উদ্দিন, সাবিত আলী, রায়হান আহমদ, মামুনুর রশিদ, সালাহ উদ্দিন সাহেল ও শায়খুল ইসলাম।

মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিমের প্রধান (টিম লিডার) অধ্যক্ষ মাওলানা কাওছার আহমদ জানান, করোনা পরিস্থিতি বর্তমানে ভয়ানক রূপ ধারণ করেছে। এমতাবস্থায় সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকারের একার পক্ষে করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়। তাই আমরা কয়েকজন আলিম-উলামা মিলে করোনা সংক্রান্ত সবধরণের সাহায্য সহযোগিতা করার অঙ্গীকার নিয়ে কোভিড কো-অপারেশন টিম গঠন করেছি। শনিবার সকাল থেকেই আমরা কার্যক্রম শুরু করেছি। দিক নির্দেশনা নিতে ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আমরা মতবিনিময় করেছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281