place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট ৩ উপনির্বাচন : সরে দাড়াল খেলাফত মজলিস

সিলেট অফিস
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট-৩ আসনের উপ-নির্বাচন বর্জন করল  খেলাফত মজলিস। তাদের দলীয় প্রতীক দেয়াল ঘড়ি।  শনিবার (১২ জুন) বিকেলে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপনির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেন খেলাফত মজলিসের সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। এ নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন মাওলানা দেলোয়ার হোসেন।

 

সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি সৈয়দ মশাহিদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, এই সরকারের প্রহসনের নির্বাচনে আমরা অংশ গ্রহণ করছি না। খেলাফত মজলিসের নির্বাচন করার পুরোপুরি সক্ষমতা রয়েছে। কিন্তু যে নির্বাচনে জনগণ স্বত:স্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, সুষ্ঠু ভোটের পরিবেশ থাকে না- সে নির্বাচনে খেলাফত মজলিস অংশ গ্রহণ করে না।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগর শাখার সভাপতি অধ্যাপক বজলুর রহমান, জেলা শাখার সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মাহমুদ ইলিয়াস, সহসভাপতি সাবেক জেলার শামসুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. নেহাল আহমদ, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির নেতা মাওলানা আলী আসগর,  ও মাওলানা ওলিউর রহমান ও জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান প্রমুখ।

 

বিজ্ঞপ্তি /জালালাবাদ /৪৬৮৮

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281