place বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

বালাগঞ্জে আতিকের দিনব্যাপী গণসংযোগ

বালাগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট ৩ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী (লাঙ্গল মার্কায়) আলহাজ্ব আতিকুর রহমান আতিক সোমবার দুপুরে বালাগঞ্জের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।

বিকেলে বালাগঞ্জের গহরপুর ও মাদরাসা বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।

সন্ধ্যায় আবারও বিভিন্ন নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

এ সময় আতিকুর রহমান আতিক লাঙ্গল মার্কায় জনগণকে বিভিন্ন উন্নয়নমুখী প্রতিশ্রুতি দিয়ে ভোট চান।

নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি বলেন – আমি ৪১ বছর ধরে এ অঞ্চলের মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, আমাকে আপনারা একবার সুযোগ দিন। আমি যেন আপনাদের জন্য কিছু ভাল কাজ করতে পারি।

তিনি আরও বলেন – সিলেট গ্যাস উৎপাদন হয়। অথচ আমরা গ্যাস পাইনা। আমি নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস দিব।

তিনি বলেন – আমি একজন ক্রীড়াপ্রেমি মানুষ। আমি নির্বাচিত হলে বালাগঞ্জ – ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমায় ৩ টি মিনি স্টেডিয়াম করব। আমি যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির জন্য অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলব। আমি জনগণের সেবা করতে এসেছি আমি প্রতিশ্রুতি রক্ষা করব।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন – সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব কুনু মিয়া, সিলেট জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মর্তুজা আহমেদ চৌধুরী সহ বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281