place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কে সেরা, ব্রাজিল নাকি আর্জেন্টিনা

খেলা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১০৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। 

রোববার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবেন নেইমার ও লিওনেল মেসিরা।

এর আগে ২০০৭ সালের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই আসরের ফাইনালে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ব্রাজিল।

২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালেও আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় ব্রাজিল। এই সমীকরণে নেইমাররা একধাপ এগিয়ে মেসিদের চেয়ে।

তবে কোপা আমেরিকার অতীত সমীকরণে নেইমারদের ব্রাজিলের চেয়ে এগিয়ে রয়েছে মেসির আর্জেন্টনা। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ এ প্রতিযোগিতায় এখনো পর্যন্ত ১৪ বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার কোপায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

কোপা আমেরিকায় দুই দলের সাক্ষাতেও এগিয়ে আর্জেন্টিনা। এখনো পর্যন্ত ৩৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দেশ। আর্জেন্টিনা জিতেছে ১৫ ম্যাচে আর ১০ ম্যাচে জিতে ব্রাজিল। বাকি ৮ ম্যাচ ড্র হয়।

গোল করার দিক থেকেও ব্রাজিলের চেয়ে এগিয়ে আর্জেন্টিনা। মেসির দেশ কোপায় ব্রাজিলের বিপক্ষে এখনো পর্যন্ত ৫২টি গোল করেছে; অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল করেছে ৪০টি গোল।

তবে সব প্রতিযোগিতায় দুই দলের সাক্ষাতে এগিয়ে ব্রাজিল। এখনো পর্যন্ত দুই দেশ পরস্পরের মুখোমুখি হয়েছে ১০৭ ম্যাচে। তার মধ্যে ৩৯টিতে জিতেছে আর্জেন্টিনা আর ব্রাজিল জিতেছে ৪৩টি ম্যাচে। ড্র হয়েছে ২৫টি ম্যাচ। আর্জেন্টিনা গোল করেছে ১৬১টি আর ব্রাজিল করেছে ১৬৬টি।

রেকর্ড এবং সমীকরণ পক্ষে থাকলেই যে কোনো দল জিতবে তা হলফ করে বলা মুশকিল। নির্ধারিত ম্যাচে যারাই নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারবে শিরোপা তাদেরই ধরা দেবে।

জালালাবাদ /খেলা-৫৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281