place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এমরান আহমদ
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কলেজের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক চন্দন আচার্য্য এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. রৌশন আহমেদ খান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কমল পাণি চৌধুরী,বাংলা বিভাগের প্রভাষক বিকাশ রঞ্জন দেবনাথ, ইংরেজি বিভাগের প্রভাষক অসীম কুমার তালুকদার প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি বলে মন্তব্য করে কলেজে পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহবান জানান এবং শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করা জন্য গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক শরিফ আহমেদ খান, অর্থনীতি বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান বিজন কুমার দে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আনিসুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান জ্যোতিষ কুমার দাস, দর্শন বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলাম, রসায়ন বিভাগের প্রভাষক কাঞ্চন চক্রবর্তী, গণিত বিভাগের প্রভাষক মো. তারেক হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উম্মে সুমাইয়া, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাসুম মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শেফুল মিয়া, রসায়ন বিভাগের প্রদর্শক সালমা পারভীন, পদার্থ বিজ্ঞান বিভাগের খণ্ডকালীন প্রভাষক সুব্রত পাল, ব্যবস্থাপনা বিভাগের খণ্ডকালীন প্রভাষক ইসহাক আহমেদ তামিম ব্যবস্থাপনা বিভাগের খণ্ডকালীন প্রভাষক তানিয়া আক্তার রুমি প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ নজমুল ইসলাম। ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্রী আছিয়া আফরোজ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281