place বাংলাদেশ সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

নৌকার বৈঠা হাতে আবারও দেখা যাবে হাবিবকে

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পানির স্রোতে তাল মিলিয়ে যে একবার নৌকার মাঝি হতে পেরেছে তাকে আবার কে ঠেকায়?

এবারও আলোচনায় সিলেট ৩ আসন (দক্ষিণ সুরমা- ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জ) এ উজান – ভাটির বিপরীতে গত উপ-নির্বাচনে যে আস্থা রেখেছিল বাংলাদেশ আওয়ামী লীগ তরুণ প্রজন্মের হাবিবুর রহমান হাবিব এর উপরে, ঠিক তেমনি এবারও সিগনালটা তার দিকেই ইশারা করছে।

 

প্রথমত, হাবিবুর রহমান হাবিব বর্তমান সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অপরিহার্য একজন ব্যক্তি। যার কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মাঠে কর্মী প্রয়োজন আর সেই কর্মীবান্ধব নেতাই কিন্তু হাবিব। 

 

উল্লেখ্য – বিএনপি – জামায়াতের অসহযোগ আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হতে হবে এমন কেউ যে কিনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। যার কারণেই বলা যায় হাবিবের উপরই আস্থা থাকবে শেখ হাসিনার। 

 

দ্বিতীয়ত, এক উপ-নির্বাচনে সিলেট ৩ আসনের উন্নয়নে হাবিবের যে ভূমিকা তা ফেলে দেওয়ার মত নয়। একের পর এক উন্নয়ন হয়েছে তার হাত ধরেই।

 

বাস্তব অর্থে বলতে গেলে এ আসনে জাতীয় পার্টির হেভিওয়েট একজন প্রার্থী থাকবে যে সেদিকে নজর কি আছে? 

 

  • হ্যা, আতিকুর রহমান আতিকের এটাই হয়ত জীবনের শেষ নির্বাচন। যার কারণে মানুষের কিন্তু আস্থা থাকবে আতিকের উপর। কারণ গেল কয়েকদিন পূর্বেই তো মাঠে ছিলেন জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য। 

 

আছেন বিএনপি থেকে বঞ্চিত প্রার্থী:

হয়ত শুনলে অবাক হবেন অনেকে সিলেট ৩ আসনে বিএনপির প্রার্থী কোথায়?  হ্যা- অঘটন তখনই ঘটবে যখন তৃণমূল বিএনপির ব্যানারে দেখা যাবে শফি চৌধুরী কে। পাশাপাশি এ আসনে রয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীও  নির্বাচনে আসতে পারেন।

 

অবশেষে যেহেতু প্রসঙ্গটাই আ.লীগের সেই কারণে বলতে হবে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কারা রয়েছেন।

 

প্রথমেই আসবে বিএমএইচ এর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু, আওয়ামী লীগ নেতা – মনির হোসাইন, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল সহ আরও কয়েকজন প্রার্থী। 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281