ঈদ মুবারক
পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক সকলের জীবনে আনন্দ ও অনাবিল সুখ ও সমৃদ্ধি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ বিদেশের অবস্থানরত মুসলিম ভাইবোন সহ ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীকে এবং প্রবাসী ভাইবোনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস।
তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান, ১ টি মাসের সিয়াম সাধনার পর আমরা একটি আনন্দের সময় পেয়েছি। এই আনন্দ যেন আমরা একে অন্যে ভাগাভাগি করে নেই। পাশাপাশি আমাদের মধ্যে যেন সৃষ্টি হয় দেশপ্রেম।
বিশেষকরে মুসলমান ভাইবোনদের জন্য এই রমজান যেন তাদের নাজাতের উসিলা হয়। আমরা যেন প্রতেক্যে নিকেদের যাকাত আদায় করি এবং নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি।
তিনি আরও বলেন, দেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে অবদান রেখে যাচ্ছেন তা অব্যাহত রাখতে আমরা সবাই মিলে যেন চেষ্টা করি একটি সুন্দর সমাজব্যবস্থা বিনির্মানে।
পাশাপাশি তিনি তার মরহুম পিতা সাবেক ইউপি সদস্য আবুল কালাম লেদু মিয়ার জন্য সবার নিকট দোয়া কামনা করেন।



