সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আঞ্জুমানে খেদমতে কুরআন কালারুকা বাজারের উদ্যোগে ২৭শে ডিসেম্বর ২২ ইংরেজি মঙ্গলবার ৯ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। দুপুর ১২ ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা ড. আবুল কালাম আযাদ বাশার ঢাকা। বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা প্রিন্সিপাল আব্দুস আল মাদানি সাহেব। হযরত মাওলানা আব্দুশ শাকুর ভাইস প্রিন্সিপাল ফতেহপুর কামিল মাদরাসা। হযরত মাওলানা মিজানুর রহমান উত্তরবঙ্গ। হযরত মাওলানা মুজিবুর রহমান। হযরত মাওলানা জয়নুল আবেদীন কোম্পানীগঞ্জি। হযরত মাওলানা করম আলী। হযরত মাওলানা হাফিজ জাকির হোসেন। হযরত মাওলানা মিজানুর রহমান সুনামগঞ্জি। হযরত মাওলানা শামীম আহমদ।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হাজি মোঃ সাহেদ মিয়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ওদুদ আলম চেয়ারম্যান কালারুকা ইউনিয়ন পরিষদ। সুফি আলম সোহেল চেয়ারম্যান ইসলামপুর ইউনিয়ন পরিষদ। সাজ্জাদুর রহমান সাজু চেয়ারম্যান ইছাকলস ইউনিয়ন পরিষদ। জনাব মুহিবুর রহমান বিশিষ্ট ব্যাবসায়ি, জনাব নাজমুল হোসেন বিশিষ্ট ব্যবসায়ি।
উক্ত দ্বীনি মাহফিলে সর্বস্তরের কুরআন প্রেমিকদের উপস্থিত হওয়ার জন্য মাহফিল আয়োজক কমিটির পক্ষ থেকে দাওয়াত প্রদান করা হয়েছে।



