place বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

২৫ ডিসেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের অধিবেশন সফল করুন: মাওলানা মোহাম্মদ ইসহাক

হোসাইন আহমদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৯৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

২৫ ডিসেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের অধিবেশন সফল করুন: মাওলানা মোহাম্মদ ইসহাক

খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন- “বিশ্ব শান্তির অনুপম আদর্শ ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করতে খেলাফত মজলিসের কর্মীদেরকে নিজেদের জীবনে ইসলামের আদর্শ ধারণ করতে হবে এবং সবাইকে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মানবতার কল্যাণে সবাইকে দ্বীন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন- খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের একজন সুশিক্ষিত, ভদ্র ও স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি কখনো কোনো রকম ভাংচুর বা উশৃঙ্খল কাজের সাথে জড়িত ছিলেন না। তাকে অন্যায়ভাবে দীর্ঘদিন যাবৎ কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের-এর নিঃশর্ত মুক্তি দাবী করছি। একই সাথে তিনি আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের একাদশ অধিবেশন সফল করতে সকল নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন।

আজ ২৬ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় সিলেট জজকোর্ট ২নং বার হলে গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখা আয়োজিত কর্মী সমাবেশে তিনি প্রাধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

আগামী ২৫ ডিসেম্বর শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের একাদশ অধিবেশন সফল করার লক্ষ্যে সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সংগঠনের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ, যুগ্নমহাসচিব মুহাম্মদ মুনতাসিব আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ এএ তাওসিফ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা মুশাহিদ আলী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রভাষক মুহাম্মদ আব্দুল করীম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহসভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, ইন্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, এডভোকেট মুহাম্মদ ফজর আলী, মহানগর সহসভাপতি মুহাম্মদ একরামুল হক, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদ, সিলেট সদর হাটখোলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281