দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় মগ্ন সিলেট ৩ (দক্ষিণ সুরমা- ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জ) এর হেভিওয়েট প্রার্থীরা। এ আসনে নৌকার মাঝি হাবিবুর রহমান হাবিবের সাথে তুমুল লড়াইয়ের আভাস মিলছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী ডা. এহতেসামুল হক চৌধুরী দুলালের।
গত ২৬ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলার ক্রিস্টাল লাইট কমিউনিটি সেন্টারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল তার বক্তব্যে বলেন- ঢাকায় গিয়ে মানুষের কাছে মুখ দেখাতে পারিনা। আমাদের এমন এক এমপি। এবার আর জনগণ ভূল করবে না। অনেক নির্যাতন – জেল জুলুম করেছেন এবার আর সুযোগ নেই? ফ্রি কিকে একটি গোল ইতমধ্যে হয়ে গেছে, আর দুইটি গোল দিবে ৭ তারিখ জনগণ অপর গোলটি আমি দিব ইনশাআল্লাহ।
ভিডিও লিংক https://fb.watch/paZT9pKQyv/?mibextid=RtaFA8
তিনি আরও বলেন – এবার জনগণের কাছে ক্ষমা চেয়ে দয়া করে তাদের রেহাই দেন। জনগণ বুঝে নিয়েছে তাদের কার প্রয়োজন আছে।
এ সময় উপস্থিত ছিলেন – সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ আর সেলিম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সদস্য – নজমুল ইসলাম, সিলেট মহানগর ২২ ওয়ার্ডের সভাপতি সালাউদ্দিন বকস, আ.লীগ নেতা শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সাবেক আহবায়ক আব্দুল বারী, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা – আমিনুল ইসলাম জয়নান, ছাত্রলীগ নেতা শেখ মুমিনুল হাসান, প্রমুখ।



