চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আজ বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ সেচ্ছাসেবক দলের সিলেট জেলা আহবায়ক আব্দুল আহাদ খান জামালের নেতৃত্বে এক মশাল মিছিল নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ বলেন – বর্তমান নাটকীয় নির্বাচন বাদ দিয়ে অবিলম্বে সরকার পদত্যাগ করে একটি সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বাচন দিতে হবে।
তিনি আরও বলেন – দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানে শেষ নয়, বিএনপির আন্দোলন চলমান রয়েছে এবং আগামী ১৯ ডিসেম্বরের হরতাল সফল করার জন্য নেতাকর্মীদের আহবান জানান তিনি।



