place বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সড়কযোদ্ধা স্বেচ্ছাসেবী ইমরানকে লাঞ্ছিত করার প্রতিবাদে নিসচা বড়লেখা শাখার মানববন্ধন

নুরজাহান তামান্না
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৬৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সড়কে নিসচা ধামরাই উপজেলা শাখার সহ-সভাপতি সড়ক যোদ্ধা স্বেচ্ছাসেবী ইমরান হোসেনকে লাঞ্ছিত ও নিরাপদ সড়ক আন্দোলনকে কুটুক্তি করায় সারাদেশে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচার শাখা সংগঠনের ন্যায় আজ নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুন) বৈরী আবহাওয়ার মাঝেও পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপজেলা সাধারণ সম্পাদক তপন চৌধুরী, বঙ্গবন্ধু সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ-উল ইসলাম প্রিন্স, নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, সহ-সভাপতি আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মাওলানা মাসুম আহমেদ, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রকাশনা সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, তারুণ্য নাট্যগোষ্ঠীর কার্যকরী সদস্য জালাল আহমদ, নিসচার কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মোহাম্মদ ইমরান হোসেন, সড়ক নিরাপদ করার আন্দোলনের একজন যোদ্ধা। তিনি ধামরাই উপজেলা কমিটির সহ-সভাপতি। আজ সড়কে আইন অমান্যকারীদের হাতে তাকে লাঞ্ছিত হতে হয়েছে। তার অপরাধ ঢাকা-আরিচা মহা সড়কে উল্টোপথে আসা গাড়ীকে আইন মেনে সোজা পথে চলতে বলা। এ জন্য তাকে হেনস্তা করে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হয়েছে। আমরা হতবাক, আমরা স্তম্ভিত।

বক্তারা এই ঘটনায় প্রকৃত দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিসচা দীর্ঘ ২৯ বছর থেকে জনস্বার্থে দেশ ও দশের কল্যাণে কাজ করে আসছে। নিসচার আন্দোলন নিয়ে যারা কুটুক্তি করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে দেশ-বিদেশের নিসচা সংগঠনের যোদ্ধারা দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281