সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল-কে শনিবার ২৭ মে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। সিলেট কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, ২০১৯ সালের একটি নাশতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
খান জামালের গ্রেফতারের নিন্দা জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
তিনি এক নিন্দা বার্তায়, অবিলম্বে আব্দুল আহাদ খান জামালের মুক্তি এবং বিএনপি নেতাকর্মীদের উপর মিথা মামলার মাধ্যমে রাজনৈতিক হয়রানির অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান।



