place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সুন্দর ছাত্র সমাজ গঠনে তালামীয কর্মীদের আরও গতিশীল কাজ করতে হবে : হোসাইন মোহাম্মদ বাবু

বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৮১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক শাহ হোসাইন মোহাম্মদ বাবু বলেছেন, তালামীযে ইসলামিয়া একটি আদর্শবাদী ইসলামি ছাত্র সংগঠন, যার কার্যক্রম হচ্ছে ছাত্রসমাজকে বিপথগামীতা থেকে ফিরিয়ে সঠিক পথে নিয়ে আসা। আজ দেশের আনাচে-কানাচে একদিকে যেমন বাতিল আকিদার ছড়াছড়ি, অন্যদিকে অশ্লীলতা, মাদক ও অপসংস্কৃতিতে জড়িয়ে ছাত্রসমাজ নিজের পরিচয় ভুলে অন্যের তালে তাল মিলিয়ে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় একজন তালামীয কর্মী নিজে সংশোধিত হয়ে সমাজে আদর্শ প্রতিষ্টার কাজে আত্মনিয়োগ করতে হবে।

২৪ ডিসেম্বর শুক্রবার, বিকেলে হাটুভাঙ্গা মোহাম্মদীয়া আলিম মাদরাসা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ২নং মাইজগাঁও ইউনিয়ন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মাইজগাঁও ইউনিয়ন তালামীযের সভাপতি আহমেদ শরিফ এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাব্বির আহমদ ও প্রচার সম্পাদক সৈয়দ এহসানুল হাসান এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নায়ীম, সিলেট (পূর্ব) জেলা সদস্য হাফিজুল ইসলাম কুদ্দুস।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক জামিল আহমদ।

আরো বক্তব্য রাখেন ২নং মাইজগাঁও আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম, সংগঠনের উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক আবু তায়েফ শিবলু, প্রচার সম্পাদক হারুন আহমদ হিরো।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন সহ-সভাপতি ফাহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সুবেল আহমদ, জুবায়ের আহমদ, শরিফুল ইসলাম আসিফ, অর্থ সম্পাদক মিছবাহ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক খালেদ আহমদ,
শ্রীমিশ্রী আঞ্চলিক শাখার সভাপতি মিছবাহ আহমদ, পশ্চিম ফরিদপুর আঞ্চলিক শাখার সভাপতি ছামিদুর রহমান,পর্ব ফরিদপুর আঞ্চলিক শাখার সভাপতি রায়হান আহমদ, কচুয়াবহর আঞ্চলিক শাখার সভাপতি আশরাফুজ্জামান রাহাত, মির্জাপুর আঞ্চলিক শাখার সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281