place বাংলাদেশ রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে দিতে হবে- আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ

সীরাতে রাসূল (সা.) অধ্যয়নের মাধ্যমে আমাদের জীবন আলোকিত হবে —মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সীরাতে রাসূল (সা.) অধ্যয়নের মাধ্যমে আমাদের জীবন আলোকিত হবে
—মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

 

মুনতাখাবুস সিয়র’ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, আমাদের জীবন আলোকিত করার জন্য কুরআন ও হাদীসের সাথে তার বাস্তব রূপ রাসূল (সা.) এর সীরাত অধ্যয়ন অত্যন্ত জরুরী। রাসূল (সা.) এর অনুসরণ ব্যতীত দুনিয়া-আখেরাতে নাজাত লাভ সম্ভব নয়। আর ইত্তিবায়ে রাসূলের জন্য তাঁর সীরাতকে জানা এবং নিজেদের জীবনে তা বাস্তবায়ন করতে হবে। সেই তাগিদেই যুগে যুগে উলামা-মাশায়েখগণ সীরাতে রাসূল (সা.) এর উপর অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) স্বপ্নে রাসূল (সা.) এর দীদার লাভের মাধ্যমে নির্দেশিত হয়ে তাঁর বিখ্যাত সীরাত গ্রন্থ ‘মুন্তাখাবুস সিয়র’ রচনা করেন। যেখানে তিনি জগদ্বিখ্যাত সীরাত গ্রন্থসমূহের আলোকে সীরাতের বিভিন্ন দিক সংকলন করেন। এই গ্রন্থ অধ্যয়ন করলে রাসূল (সা.) এর জীবন সম্পর্কে নির্ভরযোগ্য সম্যক জ্ঞান লাভ হবে।
সীরাতে রাসূল (সা.) এর উপর এরকম প্রতিযোগিতার আয়োজন করার জন্য তালামীযে ইসলামিয়াকে মোবারকবাদ জানিয়ে তিনি আরও বলেন, যেসময় অন্যান্য সংগঠন বিভিন্ন অকাজ নিয়ে ব্যস্ত, সেসময় ছাত্রসমাজকে রাসূল (সা.) এর মুবারক জীবন অধ্যয়নে উদ্বুদ্ধ করে তালামীযে ইসলামিয়া মকবুলিয়াতের আরেক অধ্যায় রচনা করেছে। অবাধ তথ্য-প্রযুক্তির এই যুগে কিছু মানুষ সীরাতে রাসূল (সা.) অধ্যয়নে নিজেদের ব্যস্ত রেখেছেন, এটি অত্যন্ত হৃদয়গ্রাহী বিষয়। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছেন সকলের অনাগত ভবিষ্যত আরো উজ্জ্বল ও বরকতময় হোক।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. লিখিত ‘মুনতাখাবুস সিয়র’ পাঠ প্রতিযোগিতা-২০২৫ এর জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২৭ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী, মঙ্গলবার, সিলেটের একটি অভিজাত কনফারেন্স হলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন ও সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, লতিফিয়া কারী সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা আশরাফুর রহমান, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কুতবুল আলম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান,‌ আনজুমানে আল ইসলাহ’র অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহেদুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আহমদ, মোসলেহ উদ্দিন কাওছার, অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, সহ-অফিস সম্পাদক উবায়দুর রহমান শাহান, প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. ছাদেকুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হুসাইন আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা ইয়াসিন, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, আব্দুল্লাহ আল মামুন, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, কেন্দ্রীয় সদস্য মো. মাহমুদুল হাসান, আরিফ হোসাইন সামাদ, ইমরান আহমদ সুফি, আহমদ আল মনজুর, মাহবুব খান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট পশ্চিম জেলা সহ সভাপতি আব্দুল মান্নান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, সুনামগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক শাহ সামায়ূন কবির প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281