place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সিলেট- ৫ আসনে প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন বিজয়ী

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কানাইঘাট প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে কেন্দ্র ভিত্তিক ফলাফলের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী (কেটলি) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
কানাইঘাট-জকিগঞ্জ উপজেলার ১৫৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী (কেটলি) প্রতীক নিয়ে ৪৭১৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ (নৌকা) প্রতীক নিয়ে ৩২৯৭৩ ভোট পেয়েছেন। আওয়ামীলীগের প্রার্থীকে ১৪১৮০ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে দু’একটি বিচ্ছিহ্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সরেজমিন অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারে কম। সকাল থেকে ভোট সেন্টারগুলো ছিল একেবারে ফাঁকা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করায় ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট প্রদান করেন।
প্রাপ্ত ফলাফলে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন, সিলেট-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তাকে বিপুল ভোটে বিজয়ী করায় কানাইঘাট-জকিগঞ্জবাসীকে মোবারকবাদ ও অভিনন্দন জানান। তবে পরাজিত আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও আওয়ামীলীগ নেতা অপর স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির গত কয়েকদিন থেকে তাদের সমর্থকদের নানাভাবে হয়রানীর অভিযোগ তুলেছিলেন। তবে ভোট নিয়ে তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসজ্ঞত যে, সিলেট- আসন থেকে মোট ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281