place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সিলেট ৪- আসনে – মনোনয়নপত্র জমা দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট ৪- আসনে – মনোনয়নপত্র জমা দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে টানা সপ্তমবারের মতো মনোনয়নপত্র জমা দেন তিনি।

এদিন দুপুর ১২টার দিকে সিলেট জেলা ও মহানগরের প্রথম সারির নেতাকর্মীদের নিয়ে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম ও সাধারণ সম্পাদক পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা।

অপরদিকে: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এ আসন থেকে আওয়ামী লীগের ৭ মনোনয়ন প্রত্যাশী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন তারা। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত বলে তাদের ভাষ্য। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সুযোগ থাকলেও তারা দলীয় প্রার্থীকেই সমর্থন করছেন।

জানা যায়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ; সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বর্তমান সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান; গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফজলুল হক; সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাপ মিয়া, এ ছাড়া গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল; জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ও শ্রম আদালত সিলেটের শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন; কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও সিলেট জজ কোর্টের সহকারী পিপি এডভোকেট শাহজাহান চৌধুরী- এই ৭ জন নেতা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281