দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব – যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু সহ বিএম এইচ এর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ – আ.লীগ নেতা মুহাম্মদ মুনির হোসাইন সহ এক ডজন প্রার্থী রয়েছেন সিলেটের অন্যতম সংসদীয় আসন সিলেট ৩ অর্থাৎ (দ. সুরমা, ফেঞ্চুগঞ্জ -বালাগঞ্জ) নিয়ে গঠিত।
নানা জল্পনা কল্পনা এই আসনে৷ কেননা এই আসনে একক আধিপত্য দেখিয়ে গেছেন প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। যিনি একাই টানা তিনবার সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন। তার মৃত্যুর পর ডানা মেলেছে এই আসনে বহুল প্রত্যাশিত নেতাকর্মীদের চোখ।
হাবিবুর রহমান হাবিব
সিলেট ৩ আসনের বর্তমান সংসদ সদস্য তিনি। কাজ করে যাচ্ছেন নিতান্তই কম নয়। কিন্তু তার সাথে যারা ছিলেন এর মধ্যে অর্ধেকই এখন ডা. দুলাল- মন্টু ও মিসবাহ’র বেড়াজালে দেখা যাচ্ছে।
সর্বশেষ অনেক কষ্টের বিনিময়ে উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন হাবিব। এবারও কি তা ধরে রাখতে পারবেন।
এডভোকেট আব্দুর রকিব মন্টু
বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক – যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য – সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু এবার মনোনয়ন চাইলে ৫ম বার চাইবেন। তিনি গত ৪ টি নির্বাচন (উপ-নির্বাচন) এ দলীয় মনোনয়ন চেয়েছেন। তার দাবি এবার তিনি নৌকা প্রতীক পাবেন। শেখ হাসিনার দেখানো পথেই হাটছেন তিনি। যার ইঙ্গিত মিলেছে গত মাসে এক আনুষ্ঠানিক বৈঠকে আব্দুর রকিব মন্টু’র সাথে শেখ হাসিনার কথোপকথন এ। ফলাফল কি হয় তার অপেক্ষায়!
ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল
বিএম এইচ এর মহাসচিব হিসেবে মাঠে নেমেছেন স্বাস্থ্য ব্যবস্থা’র উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন নিয়ে কাজ করতে। বর্তমানে প্রতিদিনই কোন না না স্থানে তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। তিনিও আশাবাদী তিনি নৌকা প্রতীক পাবেন।
আ স ম মিসবাহ
যুক্তরাজ্যে বসে দেশের রাজনৈতিক কৌশলে কি করা যায় তা নিয়ে ভাবছেন মিসবাহ। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে – ব্যানার ফেস্টুনে আ স ম মিসবাহ কে দেখা গেলেও মাঠে এখনো তৈরি হননি তিনি। তিনিও আশাবাদী নৌকা প্রতীক নিয়ে।
পাশাপাশি আরও মনোনয়ন চাইতে পারেন- আওয়ামী লীগ নেতা মুহাম্মদ মুনির হোসাইন, সিলেট জেলা আ.লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল।
মন্টু কে কেন চমক বলা হল তার কারণ বর্তমান রাজনৈতিক কোন্দলের বাইরে একান্তই অবস্থান করছেন তিনি। সেজেন্য বলা যায় তার জন্য সু-বাতাস বইছে নৌকার পালের।



