বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য – অলিম্পিক এসোসিয়েশন এর সদস্য এবং সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু সিলেট ৩ আসনে ইতমধ্যে নৌকা প্রতীক পেতে ৩ বার মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু মনোনয়ন না পেলেও দলীয় সিদ্ধান্ত কে সম্মান জানিয়ে প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান এর নির্বাচনী কার্যক্রমে ঠিকই ভূমিকা রেখেছেন।
এড. মন্টু জানিয়েছেন -তিনি আবারও মনোনয়ন প্রত্যাশী হিসেবে নৌকা প্রতীক চেয়ে মনোনয়ন প্রত্যাশা করবেন।
আব্দুর রকিব মন্টু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমে সব সময় সরব ভূমিকা রাখছেন। কিন্তু তবুও থেমে নেই তার মানুষের জন্য সেবা। নিয়মিত এলাকায় আসেন এবং মানুষের খোঁজ খবর নেন পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।
বিগত বন্যা – করোনা মহামারী সহ ভয়াবহ সময়ে মানুষ আব্দুর রকিব মন্টু কে পাশে পেয়েছে। এর প্রকৃত উদাহরণ তিনি নিজেই। যদিও তিনি অন্য মনোনয়ন প্রত্যাশীদের মত মানুষ কে সহযোগিতা করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা পত্র পত্রিকায় প্রকাশিত করতে অপছন্দ করেন। তিনি জালালাবাদ ভিউ টুয়েন্টি ফোর কে একান্ত এক আলাপকালে জানান, আমি বঙ্গবন্ধুর সৈনিক। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমি অংশ হতে চাই। যদি আমাকে সিলেট ৩ আসনে নৌকা প্রতীক দেওয়া হয় এবং বিজয়ী হতে পারি তবে সর্বপ্রথম একটি মডেল আসন হিসেবে সিলেট ৩ আসনকে বাংলার বুকে উপহার দিতে চেষ্টা করব।
আব্দুর রকিব মন্টু বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যক্রমের মাধ্যমে দেশ বিদেশে প্রশংসা কুড়িয়েছেন।



