place বাংলাদেশ রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ

সিলেট ৩ আসনের নাগরিকদের উদ্দেশ্যে এড. মন্টু’র খোলা চিঠি

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৯৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রীয় ফেঞ্চুগঞ্জবাসী,বালাগঞ্জ ও দক্ষিন সুরমা তথা,সিলেট -৩ নির্বাচনী এলাকার জনগনের উদ্দ্যেশ্যে কিছু কথা.

সিলেট -৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওয়ান- ইলেভেনের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মামলায় আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু মনোনয়ন প্রত্যাশী।
সিলেট-৩ আসনের জনগনের সাথে আব্দুর রকিব মন্টুর নিবিড় সম্পর্ক রয়েছে, তাদের সুখে-দু:খে সর্বদা পাশে থেকেছেন।মনোনয়ন পেলে আব্দুর রকিব মন্টুর জয় ইনশাআল্লাহ সুনিশ্চিত।
উল্লেখ্য ২০০৮ ,২০১৪ ,২০১৮ জাতীয় নির্বাচন ও ২০২১ উপ নির্বাচনে এই আসনে তিনি প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হৃদয়ে ধারন করে ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্হা রেখে তিনি দলীয় সিদ্বান্তের মেনে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে গেছেন।
অনেকটা কঠিন ও প্রতিকুল সময়ে অদম্য সাহস নিয়ে ১৯৮৪ সাল থেকে ছাত্রলীগে কাজ করার মধ্যদিয়ে আব্দুর রকিব মন্টুর রাজনীতিতে আসেন।
বীর মুক্তিযোদ্ধা ও স্বর্ণপদক প্রাপ্ত জাতীয় ক্রীড়াবিদ আলহাজ্ব বশির আলীর কনিষ্ঠ পুত্র এডভোকেট আব্দুর রকিব মন্টু ও ৮০ দশকে সিলেটের রাজপথ কাপানো নেতৃত্ব, স্বৈরাচারী শাষকদের বিরুদ্বে গর্জে উঠা বলিষ্ঠ কন্ঠ,যুক্তরাষ্টস্থ বাংগালী কমিউনিটির প্রীয় মুখ,আব্দুর রহিম বাদশা সহ ছয় ভাই বোন এবং তাদের পুরো পরিবার আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত ও পরীক্ষিত।
দেশ ও প্রবাসে প্রিয় সংগঠনের কার্যক্রম ও দায়িত্ব- কর্তব্য পালনে সবসময় অত্যন্ত সক্রিয় রয়েছেন, আলোকিত এই পরিবারের সকল সদস্য।
ফেঞ্চুগঞ্জ এন জি এফ এফ স্কুল থেকে এস এস সি, সিলেট সরকারী কলেজ থেকে এইচ এস সি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি (অনার্স) এল এল এম, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক দি সিটি ইউনিভারসিটি থেকে প্যারা লিগ্যাল সার্টিফিকেট কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করে আব্দুর রকিব মন্টু আইন পেশায় যোগদেন।
বাংলাদেশে সরকারের সহকারি এ্যাটর্নি জেনারেল হিসাবে দীর্ঘ দশ বছর দায়িত্ব পালন করেছেন এবং “বৃহত্তর সিলেট আইনজীবি পরিষদ বাংলাদেশ”
এর সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু , ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জননেত্রী শেখ হাসিনা মুক্তি আন্দোলনে লিগ্যাল প্যানেল’র সদস্য হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে গেছেন ওয়ান ইলেভেন সময়ে।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের টানা তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য , জাতীয় ক্রীড়াবিদ ও সংগঠক আব্দুর রকিব মন্টু দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বলিষ্ঠ ভূমিকা পালন করছেন।
এডভোকেট আব্দুর রকিব মন্টু, এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের লিগ্যাল কমিশন এর মেম্বার সেক্রেটারি , টেকনিক্যাল কমিটির সদস্য ও সাউথ এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের কোষাদক্ষ এর দায়িত্ব পালন করে যাচ্ছেন অত্যন্ত দক্ষতার সাথে।
এছাড়াও আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারি ক্লাব ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে যুক্ত থাকার পাশাপাশি শিক্ষা উন্নয়ন ও সমাজ কল্যাণে এক নিবেদিত প্রাণ স্বত্ত্বা। আলহাজ্ব বশির আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নিরলসভাবে মানব সেবায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছেন।
উল্লেখ্য পর পর তিনবার নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছের অবর্তমানে দক্ষিন সুরমা , বালাগন্জ ও ফেঞ্চুগঞ্জ তথা সিলেট – ৩ নির্বাচনি এলাকায় উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জনকল্যাণে নিবেদিতপ্রাণ একজন পরিক্ষীত , ত্যাগী, নির্ভরযোগ্য , বিশ্বস্হ , দায়িত্ববান , প্রতিশ্রুতিশীল , অভিজ্ঞ ,কঠোর পরিশ্রমী সংগঠক ও কর্মীবান্ধব নেতা এ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর মনোনয়ন প্রত্যাশাকে যথার্থই মনে করে আপনাদের সমর্থন , সহযোগিতা ও দোয়া কামনা করছি।
জয় বাংলা
জয় বংগবন্ধু।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281