সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা আজ শনিবার অনুষ্ঠিত হয়।
সভায় পল্লী বিদ্যুৎ সমিতি ১ অন্তর্ভুক্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নব গঠিত সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম এবং সচিব নির্বাচিত হয়েছেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না। এছাড়াও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শফিউর রহমান।
আব্দুল হাই নন্না জানান, আমরা গ্রাহকদের সেবা দিতে সব সময় প্রস্তুত থাকি। পল্লী বিদ্যুৎ সমিতি ১ গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করতে আরও অনেক পরিকল্পনা রয়েছে।



