place বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

সিলেট নগরীর মজুমদারি এলাকায় ২ বোনের ঝুলন্ত লাশ উদ্ধার

শাওন আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট নগরীর মজুমদারি কোনাপাড়ার এলাকার ৩১ নং বাসার ছাদ থেকে রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭) নামে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা দুইজন ওই বাসার কলিমউল্লাহর মেয়ে।

ঠিক কি কারণে তারা আত্মহত্যা করেছেন তা নিশ্চিত ভাবে জানা যায় নি এবং পুলিশ ও তা অনুমান করতে পারছেন না।

প্রাথমিক ভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও এটি আরও সময় নিয়ে ক্ষতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে স্থানীয় কাউন্সিলর জনাব রেজাউল হাসান কয়েস লোদি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের গণমাধ্যমকে জানান , দুই বোনের লাশ উদ্ধারের পর প্রতিবেশী বা স্বজনদের সাথে কথা বলে যেটুকু জানা গেছে তাতে বিয়ে শাদি নিয়ে একটা হতাশা থাকতে পারে। তাঁদের সকলের অনেক বয়স হলেও এখনো বিয়ে হচ্ছে না। তাছাড়া এরা নানা কারণে অনেকটা মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে আমরা এখনই কোন বিষয় নিশ্চিত করে বলতে পারছিনা।
আরও জিজ্ঞাসাবাদ ও তদন্ত প্রয়োজন।

এদিকে দুই বোনের লাশ উদ্ধারের ব্যাপারে বিমানবন্দর থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুল ইসলাম জানান, সকাল ৬ টার দিকে আশপাশের লোকজন জানালা দিয়ে তাদের দুই বোনের লাশ বাসার ছাদের রডে ঝুলে থাকতে দেখে চিল্লাচিল্লি শুরু করেন। তখন আমরা গিয়ে দেখি নিজেরা ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে। তখন লাশগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা হিসেবেই মনে হচ্ছে জানিয়ে তিনি বলেন, তারা কিছুটা মানসিক ভাবে অস্বাভাবিক ছিলেন। কারো সাথে তেমন মিশতেন না। কোন মোবাইল ফোনও নেই। বাসায় ল্যান্ড ফোন আছে। এক বোনের বিয়ে হলেও অন্য ভাই-বোনের অনেক বয়স হলেও বিয়ে হচ্ছে না। তাছাড়া প্রতিবেশী কারো সাথে তেমন সম্পর্ক নেই। সব মিলে মানসিক সমস্যা থেকেই তারা হয়ত আত্মহত্যা করে থাকতে পারে। তবে বিস্তারিত তদন্ত করে বের করা হবে। আরও কোন কারণ আছে কি না সেটাও জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281