সিলেট জেলা পরিষদ নির্বাচন’ মনোনয়ন বৈধতা পেলেন ‘কয়েস’
মুহাম্মদ জুয়েল
প্রকাশের সময় :
রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
৭২৪
বার এই সংবাদটি পড়া হয়েছে
সিলেট জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩নং ওয়ার্ড (ফেঞ্চুগঞ্জ) থেকে ভোটের লড়াইয়ে আছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের (পূর্বের) সদস্য আব্দুল আউয়াল কয়েস।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সিলেট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ৩ নেতা মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলের সময় আব্দুল আওয়াল কয়েসের সঙ্গে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতৃবৃন্দ। আর শহিদুর রহমান রুমানের সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির নেতৃবৃন্দ।
আজ ১৮ ই সেপ্টেম্বর রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আব্দুল আউয়াল কয়েস এর মনোনয়ন পত্র বৈধতা পেয়েছে।
নির্বাচনের তফসিল অনুযায়ী- আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।