গতকাল অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের সদস্য পদে বিজয়ী সবাইকে অভিনন্দন জানিয়েছেন জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল আউয়াল কয়েস।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন – নির্বাচনে আমিও অংশ নিয়েছি। যদিও আমি বিজয়ী হতে পারিনি। কিন্তু আমার একটাই চাওয়া যেন যারা বিজয়ী হয়েছেন তারা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবেন।
পাশাপাশি তিনি আরও বলেন – আমি মানুষের সেবায় নিয়োজিত ছিলাম, ইনশাআল্লাহ আজীবন মানুষের সেবায় জীবন কাটাতে চাই।



