place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সিলেট এমসি কলেজে তালামীযে ইসলামিয়ার কর্মীর উপর ছাত্রশিবিরের হামলার ঘটনায় জামাত নেতৃবৃন্দের দুঃখ প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গত ১৯/০২/২০২৫ইং মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় কর্মী বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার দায়িত্বশীল কলেজ ছাত্রাবাসের ১ম ব্লকের ১১১নং রুমে অবস্থানকারী মিজানুর রহমান রিয়াদের উপর ছাত্রশিবিরের চিহ্নিত কিছু কর্মী বর্বরোচিত হামলা করে।

এ ঘটনা নিয়ে সিলেটসহ সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আজ রোববার, বাদ আসর, সিলেটে আনজুমানে আল ইসলাহ ও জামাতে ইসলামীর যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্রশিবিরের হামলায় দায় স্বীকার করে জামাত নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেন এবং এধরনের ভুল বুঝাবুঝি আর যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।

বৈঠক থেকে এক ভিডিও বার্তায় সিলেট মহানগর জামাতের আমীর মো. ফখরুল ইসলাম বলেন, এমসি কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নিন্দা জ্ঞাপন করছি, দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্রশিবিরের কিছু সংখ্যক কর্মী সেটার সাথে জড়িত। এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে। এটা দুঃখজনক।
দ্বিতীয় বিষয়টি হলো, আমরা পরস্পরই ইসলামী সংগঠন, আমরা দেশ ও জাতির ভালো চাই। আমরা এই দেশে একটি ইসলামী পরিবেশ চাই। আল্লাহর রাসূল সা. এর আদর্শের আলোকে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, আমাদের উভয় সংগঠনেরই একই উদ্দেশ্য এবং লক্ষ্য। এই জায়গা থেকে নিজেদের মধ্য থেকে যদি কোনো ভুলত্রুটি বা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় সেখানে ইসলামবিরোধী পক্ষ মূলত উপকৃত হবে। সেই অবস্থায় যদি আর কোনো এই ধরনের ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় আমরা পরস্পর বসে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মীমাংসার দিকে যাবো। এবং কোনো কর্মী যেন এই ব্যাপারে বাড়াবাড়ি করে এমন কোনো পরিস্থিতি তৈরি না করে যেটা করলে ইসলামের ক্ষতি হয়। সেদিকেও আমরা সতর্ক দৃষ্টি রাখার জন্য সকলকে আহ্বান জানাবো। এমসি কলেজের ঘটনায় আহত শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ, সে যেভাবে আহত হয়েছে আমরা তার প্রতি সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করছি। এবং তার সুচিকিৎসা নিশ্চিত ও সুস্থতা কামনা করছি। তার পরিবারবর্গের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। বিশেষ করে বিগত জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের উত্তম জাযা আল্লাহর পক্ষ থেকে কামনা করছি। যারা আহত রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের দাবি অনুযায়ী আমরা বৈষম্যহীন সুন্দর ও শান্তিময় দেশ ও সমাজ গঠনে উভয় সংগঠন ঐকমত্যভাবে কাজ করবো, এ ব্যাপারে আমরা একমত হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, জামাতে ইসলামীর সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, আল ইসলাহ নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, শ্রমিক ফেডারেশন নেতা লোকমান আহমদ, আল ইসলাহ নেতা মাওলানা জইন উদ্দিন, মাওলানা জিয়াউল ইসলাম মুহিত প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281