place বাংলাদেশ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

সিলেট অঞ্চলে রাতভর মুষলধারে বৃষ্টি পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাতভর মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা, গোয়াইন, চেঙ্গেরখাল, সারিসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। জৈন্তাপুরের সারিঘাটে সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানাগেছে।

গত দু’দিন সিলেট অঞ্চলে থেমে থেমে প্রচুর বৃষ্টি হয়েছে, মঙ্গলবার দিন ও রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে।

এছাড়া কানাইঘাট ও গোয়াইনঘাটের উজানে ভারতের মেঘালয় রাজ্য এবং এর উজানেও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড়ী ঢল নেমে গোয়াইনঘাটের নিম্নাঞ্চলে বন্যার পদধ্বনী শোনা যাচ্ছে।

ইতিমধ্যে পাহাড়ী ঢলে গোয়াইনঘাট ও দোয়ারা বাজার উপজেলার এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সড়ক ডুবে গেছে। এতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান বলেন, গত ৬০ ঘন্টায় সিলেট অঞ্চলে বৃষ্টিপাত এবং উজানে ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির কারণে সিলেটের নদীগুলোর পানি বাড়ছে।

সুরমা-কুশিয়ারার, গোয়াইন, সারি নদীর পানি বেড়েছে, আগামী ২৪ ঘন্টায় সুরমার পানি আরও বাড়তে পারে এবং সুনামগঞ্জ পয়েন্টে তা বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

জালালাবাদ /৪৬৭৮

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281