place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সিলেটে সাংবাদিকদের জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং এর উদ্বোধন

শহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৪৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশ্ব হেপাটাইটিস বি দিবস উপলক্ষে সিলেটে সাংবাদকর্মীদের জন্য দিনব্যাপী হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (২৯ জুলাই) সিলেট ল্যাবএইডে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে এই কর্মসুচির আয়োজন হয়।

কর্মসূচিতে মূল বক্তব্য উপস্থাপন করেন জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলোজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

তিনি বলেন, দেশের বিভিন্ন মেডিকেল কলেজের মেডিসিন ওয়ার্ডগুলোতে যে মানুষগুলো প্রতিবছর চিকিৎসার জন্য ভর্তি হন, তাদের ১০ থেকে ১২ শতাংশ লিভার রোগে আক্রান্ত। এমনকি তাদের মধ্যে বেশিরভাগই আবার হেপাটাইটিস বি ভাইরাস জনিত লিভার রোগে আক্রান্ত। শুধু তাই নয় আমাদের মেডিকেল কলেজগুলোর মেডিসিন ওয়ার্ডগুলোতে প্রতিবছর যে হতভাগ্য রোগীরা মৃত্যুবরণ করেন, তাদের এক তৃতীয়াংশের মৃত্যুর কারণ এই লিভার রোগ।

তিনি আরও বলেন, পৃথিবীর আর সব দেশের মতো বাংলাদেশেও ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস নির্মূলের সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল অর্জনে অঙ্গীকারবদ্ধ। আর এজন্য চ্যালেঞ্জটাও পাহাড়সম। শুধু যে কোভিড আমাদের লক্ষ্য অর্জনের পথে অনেকটা পিছিয়ে দিয়েছে তা নয়, আমাদের এখনো ঘাটতি রয়েছে লিভার বিশেষজ্ঞ আর বিশেষায়িত লিভার চিকিৎসা প্রতিষ্ঠানের। তার চেয়েও বড় চ্যালেঞ্জ মানুষকে সচেতন করা।

স্বপ্নীল জানান, এ কর্মসূচিতে যদি কারো হেপাটাইটিস বি রোগ শনাক্ত হয় তাদের নির্মূলের ক্ষেত্রে আমার সর্বান্তক সহযোগিতা থাকবে।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ,সিলেটস্থ ভারতীয় উপদূতাবাসের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেন, সাংবাদিকদের নিয়ে এমন একটি আয়োজন করার জন্য ডা.স্বপ্নীল কে ধন্যবাদ জানান। ডা.স্বপ্নীল এর প্রশংসা করে বলেন আমি স্বপ্নীল সাহেবের অনেক প্রোগ্রামে এসেছি। ডা. স্বপ্নীল এর এমন কার্যক্রম প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচার করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ,সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকাবাল সিদ্দিকী,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোবেল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলো বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281