place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সিলেটে মসজিদে মসজিদে কান্নার জোয়ার

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১০৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

এই ঈদের দিনে সিলেটজুড়ে মসজিদগুলোতে জামাত শেষে মুসল্লিদের চোখে ছিল জল, মনে ছিল করোনার মহামারি থেকে মুক্ত পৃথিবীর আকুতি।

সিলেটে পাঁচ হাজারেরও বেশি মসজিদে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা, ৮টা ও ৯টায় এসব জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা ভিড় জমান মসজিদে।

ঈদের নামাজ আদায়ের পর মনোযোগ দিয়ে খুতবা শুনেন মুসল্লিরা। এরপর দুরুদ ও ঝিকির শেষে মহান আল্লাহর দরবারে প্রার্থনার হাত তুলেন তারা।

প্রার্থনায় আল্লাহর কাছে সামনের-পেছনের সমস্ত গুণাহের জন্য ক্ষমা চান সবাই। কামনা করেন দেশ ও জাতির উন্নতি। সৎ ও সত্য পথে চলার জন্য সবাই সাহায্য প্রার্থনা করেন মহান রবের।

কেঁদে কেঁদে মুসল্লিরা মহামারি করোনাভাইরাসমুক্ত পৃথিবীর কামনা করেন। পৃথিবীর বুক থেকে মহান আল্লাহ যেন করোনাকে সরিয়ে দেন, সেই আকুতি ছিল সবার কণ্ঠে। মহামারিতে যারা প্রাণ হারিয়েছেন, তাদেরকে শহীদী মর্যাদাদানের জন্য প্রার্থনা করা হয়। যারা সংক্রমিত হয়েছেন, তাদের জন্য চাওয়া হয় সুস্থতা।

এছাড়া যারা কোরবানি দিচ্ছেন, তাদের ত্যাগ যেন আল্লাহ কবুল করেন, ছিল সেই প্রার্থনাও। নিজের মনের আকুতিগুলো মুসল্লিরা মহান সৃষ্টিকর্তার দরবারে পেশ করেন, চান সর্বোত সাহায্য।

Jalalabadview24

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281