place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সিলেটে দিনদিন বেড়েই চলছে অপরাধ প্রবণতা, ভয়ংকর রুপ নিচ্ছে “কিশোর গ্যাং”

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
  • ৮১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সিলেটে দিনদিন বেড়েই চলছে অপরাধ প্রবণতা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানির খবর প্রতিদিন শুনতে পাওয়া যায় বিভিন্ন মাধ্যম থেকে পাশাপাশি আনাছে কানাছে দিনের পর দিন ভয়ংকর রুপ ধারন করতে যাচ্ছে ‘কিশোর গ্যাং’। অসামাজিকতায় ডুবে যাচ্ছে আধ্যাত্মিক রাজধানী নামে খ্যাত হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) পদধুলিতে ধন্য পবিত্র নগরী। সন্ত্রাসী গ্যাংয়ের পাল্লায় শুধু কিশোর নয় উঠনি বয়সী তরুণ বখাটেরাও যোগ হচ্ছে প্রতিদিন। ছিনতাই মাদকসেবন, নারীবাজি আর জুয়ার আসর তাদের নিত্য দিনের পেশায় রুপ নিয়েছে । তুচ্ছ ঘটনা নিয়ে একে অপরের সাথে ঝগড়া ঝাঁটি খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই, সহ নানান ধরনের অপরাধের ঘটনার জন্ম দিয়ে থাকে সিলেট নগরীতে।

আর এসব যুবকদের বেশির ভাগ স্কুলের গণ্ডি পেরিয়ে বেকার, টমটম, অটোরিকশা, সিএনজি, লেগুনার চালক, আবার অনেকে রয়েছেন আলালের ঘরের দুলাল বাবার সন্তান। কিশোর গ্যাং শহর ছড়িয়ে গ্রামঞ্চলে পৌছে গেছে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রাস্তার পাশে বসে তরুন যুবকেরা মোবাইল ফোনে নানান ধরনের গেইম খেলায় ধ্যানমগ্ন, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক সেবন, ছিনতাই, তির জুয়া, ব্লেকমেইল, মারামারি এসব কাজ এখন ‘কিশোর গ্যাং’র মূল পেশায় পরিণত হয়েছে। অনেক সময় ‘কিশোর গ্যাং’র সদস্যরা আইনের আওয়াতায় আসলেও অদৃশ্য আড়ালে থেকে যায় তাদের নেতৃত্ব দানকারী গডফাদাররা।

সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেটের সামন, কুদরত উল্লাহ মার্কেটের সামন হতে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত মোবাইল ছিনতাইয়ের ঘটনা প্রতিদিন ঘটে থাকে গ্রামের সহজসরল মানুষ বেশিরভাগ এদের কৌশলের শিকার হয়ে থাকেন এরা ছলচাতুরীর মাধ্যমে মুঠোফোন হাতিয়ে নিয়ে থাকে। অপরদিকে এই পয়েন্ট গুলোতে প্রতিদিন শতশত পতিতাবৃত্তিকে খোলামেলা ঘুরাফেরা করতে দেখা যায় তারা খদ্দরের দৃষ্টি কেড়ে নিতে নানান ধরনের ভঙ্গিমা প্রদর্শন করে থাকে। পতিতাদের খপ্পরে পড়ে অনেকে সর্বস্ব হারাচ্ছেন প্রতিদিন লোকলজ্জার কারণে তা প্রকাশ করেননা। প্রশাসনের ও এদের বিরুদ্ধে তেমন ভুমিকা চোখে পড়েনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায় সিলেট নগরীর ৬ থানা এলাকায় ২০০ জন তরুণের নাম ‘কিশোর গ্যাং’র সাথে জড়িত হিসেবে তালিকা করা হয়েছে। শীঘ্রই এদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ শুরু করবে প্রশাসন তবে শুধু প্রশাসনের দিকে হা করে তাকিয়ে থাকলে হবেনা এ থেকে আমাদের সন্তানদের ভবিষ্যত রক্ষায় অভিভাবকদের সচেতন হতে হবে বলে জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আর এসব অপরাধ প্রবণতা দিনদিন বৃদ্ধি পাবার কারণ হচ্ছে সামাজিক অবক্ষয়, নৈতিক ও ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে আমাদের কোমলমতি কিশোর, তরুণেরা আমাদের উচিত সন্তানেরা বের হয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে চলাফেরা করছে তার খোঁজখবর নেয়া বিশেষ করে প্রয়োজন ব্যতিত স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত রাখা, তাকে সামাজিক খেলাধুলার সাথে জড়িয়ে রাখা।

প্রশাসনের উচিত হবে আমাদের ভবিষ্যত প্রজন্মকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে যেসব তরুন, যুবক, কিশোর নানান অপরাধের সাথে নিজেকে যুক্ত করছে তাদের তালিকা তৈরি করে অভিভাবকদের বিষয়টি অবহিত করা, পাশাপাশি এ নিয়ে সভা, সমাবেশ, সেমিনার করা যাতে করে জনসচেতনতা তৈরি হয় এবং এসব কিশোরদের যারা অপরাধের সাথে জড়িয়ে নিতে কাজ করছে তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি প্রদানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281