সিলেট নগরীতে অবস্থানরত জকিগঞ্জ ও কানাইঘাটের সর্বস্তরের নাগরিকবৃন্দের এক মতবিনিময় সভা আজ রবিবার নগরের সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসায় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিলেট জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল হক,কানাইঘাট মনসুরিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আতাউর রহমান,সিলেট জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী,সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. উইলসন দেব,হবিবপুর কেশবপুর ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকীম,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এমএ হান্নান,আওয়ামীলীগ নেতা ইমরাউল ইসলাম কয়েছ লোদী,জাতীয়পার্টি নেতা আতিকুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা এমাদ উদ্দিন,শ্রমিকনেতা কাজী মইন উদ্দিন,সোবহানীঘাট হাজী নওয়াব আলী সবজি মার্কেট বণিক সমিতির সভাপতি আব্দুল ফাত্তাহ ফাহিম,বিশিষ্ট ব্যবসায়ী মরতুজা চৌধুরী,ব্যবসায়ী ফখরুল ইসলাম মছনু,খাজা ট্রাভেলসের স্বত্বাধিকারী খাজা মইনুদ্দীন জালালাবাদী,সংগঠক এনায়েত হোসেন চৌধুরী,জকিগঞ্জ হিন্দুক্যলাণ পরিষদের সাধারণ সম্পাদক বিজিত শর্মা,হৃদয়ে জকিগঞ্জ সিলেটের সাধারণ সম্পাদক রুহুল ইসলাম প্রমুখ।



