place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুবরণ, করোনা শনাক্ত ২৫৮ জনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটে গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা) পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

সেই সাথে করোনা শনাক্ত হয়েছে আরও ২৫৮ জনের। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১৪ জন।

অদ্য মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের মার্চ থেকে এ বছরের ২৯ জুন পর্যন্ত ১৪ মাসে সিলেট বিভাগে করোনায় ৪৬৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মৃত্যুবরণ করেছেন সিলেট জেলায়। ইতিমধ্যে সিলেট জেলায় করোনায় ৩৮২ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৫ জন রয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ২৫৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৩৪ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ৪৭ জন, মৌলভীবাজারে ৪৬ জনের। নতুন এই ২৫৮ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫২০ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৬৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৯৬৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৭১৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৯৭১ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১৪ জন। এর মধ্যে সিলেটের ৮৬ জন, সুনামগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে আরও ২৫ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৪৯৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৯৩৪ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮২০ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৩২ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেট জেলার ৯ জন ও মৌলভীবাজারের আরও ৪ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৫১ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ৪ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় যে একজনের মৃত্যু হয়েছে তিনি সিলেট জেলার বাসিন্দা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281