আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যাশিত প্রার্থীরা নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সিলেট ৩ আসন থেকে নৌকা প্রতীক প্রত্যাশী বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর – গহরপুর- কামালবাজার সহ সিলেট ৩ আসনের অন্তর্ভুক্ত দক্ষিন সুরমা – বালাগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ করেন।
এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন – আমি সিলেট ৩ আসনকে একটি অর্থনৈতিক অঞ্চল মনে করি। কিছু এই এলাকার উন্নয়ন অবকাঠামোর দুর্বলতার কারণে এখনো সিলেট ৩ আসন পিছিয়ে রয়েছে। আমাকে যদি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় এবং বিজয়ী হই তাহলে সিলেট ৩ আসন বর্তমান সরকারের প্রধান চাহিদা স্মার্ট চালিকা শক্তি তা আমি প্রমাণ করে ছাড়ব। একটি ছেলেও ঘরে বেকার থাকতে পারবে না। মানুষের সু-শাসন ফিরিয়ে দিতে চেষ্টা করব।
উল্লেখ্য এডভোকেট আব্দুর রকিব মন্টু এর পূর্বেও ৩ বার মনোনয়ন চেয়েছেন। এবারও তিনি চাইবেন। দল যদি তাকে যোগ্য মনে করে তাহলে তিনি যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন।



