place বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটের নন্দিত চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা

ফেঞ্চুগঞ্জ( সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৮৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা বদরুদ্দোজা নির্বাচন পূর্ববর্তী ইশতেহারে বলেছিলেন একটাই শব্দ ‘ইনসাফ ভিত্তিক বন্টন ‘। তার প্রতিফলন পাচ্ছে ইউনিয়নবাসী। বিগত ২০১৯-২২ পর্যন্ত করোনাকালীন সময় তিনি যে অবদান রেখেছেন তা উল্লেখযোগ্য। এর মধ্যে তিনি ইউনিয়ন পরিষদের সকল বরাদ্দ উপজেলা প্রশাসনের মাধ্যমে একজন ট্যাগ কর্মকর্তা রেখে নিজে দাড়িয়ে থেকে বন্টন করতেন। ইউপি সদস্যদের নিয়ে করেছেন বিভিন্ন টিম ওয়ার্ক। যার সুফল মেলে গত করোনায় ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম ছিল। বিভিন্ন সময় তিনি সংবাদ মাধ্যমে বলেছিলেন আমার ইউনিয়নের মধ্যে কোন বড় প্রতিষ্ঠান না থাকায় আমি রাজস্ব কম পাই। কিন্তু আর্থিক সংকট দেখা দিলে নিজের ব্যক্তিগত তহবিল থেকে চেষ্টা করি জনগণের সেবা নিশ্চিত করার। এবার জুন – জুলাই মাসের স্বরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং সদর ইউনিয়ন। কিন্তু বন্যা আসার পর থেকেই মাঠে তিনি সরব ভূমিকা রেখেছেন। তিনি দৈনিক যুগের কন্ঠস্বর-কে জানান, আমি এ পর্যন্ত ৯০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে জি আর চাল বন্টন করেছি এবং আরও ২৫০ পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করেছি৷ তবে এই অনুদান আমার ইউনিয়নের জন্য তখন গুরুত্বপূর্ণ নয়। কেননা এখানে ঘনবসতি ও জনসংখ্যা বেশি। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন,

আমি ব্যক্তিগত তহবিল থেকেও চেষ্টা করেছি কিন্তু তা উল্লেখ করতে চাইনা৷ উল্লেখ্য চেয়ারম্যান কাজী মাওলানা বদরুদ্দোজা শুধু দুর্যোগের মুহূর্তে নয় এর মধ্যে তিনি ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন কে মডেল ইউনিয়ন রূপান্তরিত করতে ইতমধ্যে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের তত্বাবধানে বেশ কিছু রাস্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় নির্মানে ভূমিকা রেখেছেন। খোঁজ নিয়ে জানা যায়, চেয়ারম্যান বদরুদ্দোজা সব সময় ইউনিয়ন পরিষদের বাজেট এবং অন্যান্য তথ্য তিনি তার নিজেস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করে থাকেন৷ ২০১৮ সালের ২৯ মার্চ অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন থেকে কাজী মাওলানা বদরুদ্দোজা (আনারস) প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281