place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সিলেটের খতমে নবুওয়াত সম্মেলন সফল করা সকল মুসলমানের ঈমানি দায়িত্ব

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৪৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের খতমে নবুওয়াত সম্মেলন সফল করা সকল মুসলমানের ঈমানি দায়িত্ব
—–মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

আগামী ২৭ মে ‘২৩, শনিবার, সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে উলামা পরিষদ বাংলাদেশ কর্তৃক খতমে নবুওয়াত সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন সফল করার লক্ষ্যে আজ বাদ মাগরিব, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সাথে মতবিনিময় করেন উলামা পরিষদের নেতৃবৃন্দ। মতবিনিময়কালে হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী সম্মেলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তা সফলের লক্ষ্যে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, খতমে নবুওয়াত আন্দোলন চলমান একটি আন্দোলন। আমাদের সিলসিলার বুযুর্গগণ এই আন্দোলনে নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছিলেন। মিথ্যা নবুওয়াতের দাবিদারের বিরুদ্ধে বলিষ্ঠ আন্দোলন বজায় রাখা সকল মুমিনের ঈমানি দায়িত্ব।

তিনি আরো বলেন, লা-মাযহাবী, আহলে কুরআন ও মিথ্যা নবুওতের দাবিদার কাদিয়ানি এরা সকলেই বাতিল ফিরকা। তারা এদেশে বিদেশীদের এজেন্ট হয়ে কাজ করছে। শুধু দ্বীন ইসলামের জন্য জন্য নয়, দেশের স্বার্বভৌমত্বের জন্যও তারা হুমকি স্বরুপ। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সকল মুসলমানের ঈমানী দায়িত্ব।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান, মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি (ভারপ্রাপ্ত) হাফিয মাওলানা মহসিন আহমদ শায়খে কৌড়িয়া, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, উলামা পরিষদ বাংলাদেশের সহ সভাপতি মাওলানা মুসতাক আহমদ খান, তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন, আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, মাওলানা আজির উদ্দিন পাশা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা বেলাল আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন, আল ইসলাহ’র অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা জইন উদ্দিন, তালামীযে ইসলামিয়ার সহ অফিস সম্পাদক মারুফ আহমদ, উলামা পরিষদ বাংলাদেশের সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আহমদ কবির, তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা সভাপতি কুতুব আল ফরহাদ, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, উলামা পরিষদ বাংলাদেশের সদস্য মাওলানা রশিদ আহমদ, মাওলানা মমসাদ আহমদ ও নোমানী চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভা শেষে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সাথে সাক্ষাত করেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি উপস্থিত উলামায়ে কিরামসহ সকলের কাছে দুআ চান। এসময় উপস্থিত ছিলেন- সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281