টিলাগাঁও- সিরাজাম মুনিরা মডেল মাদরাসার সাবেক সহকারী শিক্ষক মিশাদকে বিদায়ী সংবর্ধনা প্রদান.
আজ ১৬ নভেম্বর, বৃহস্পতিবার মাদরাসা হল রুমে সিরাজাম মুনিরা মডেল মাদরাসার সাবেক সহকারী শিক্ষক (ইংরেজি) সৈয়দ এবাদুর রহমান মিশাদের প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র মাদরাসার অধ্যক্ষ মো. আল-আমীন, উপাধ্যক্ষ মো. মোস্তাকিম আলী, সহকারী শিক্ষক রইছুন নাহার বেগম, মো. রোহিন মিয়া, জুবেল আহমদ, শারমিন আক্তার মুন্নি, তানিয়া আফরিন, নাজমা আক্তার, রাসেল আহমদ এবং অভিভাবক সৈয়দ আজাদ আলী প্রমূখ।



