place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সাইবার হামলায় বিদ্যুৎ বিপর্যয় ইউরোপের বিভিন্ন দেশে

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাইবার হামলায় বিদ্যুৎ বিপর্যয় ইউরোপের বিভিন্ন দেশে

পর্তুগাল, স্পেন ও ফ্রান্সসহ ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশের বেশ কিছু এলাকায়। সোমবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে আচমকা বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো পর্তুগালের মূল ভূখণ্ড।
একই পরিস্থিতিতে পড়ে স্পেন, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের বিভিন্ন অঞ্চল। বিদ্যুৎহীন কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও, এর নির্দিষ্ট কারণ জানাতে পারেনি কোনো দেশ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করা না গেলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে পর্তুগালের জরুরি পরিষেবা।
স্প্যানিশ গ্রিড অপারেটর রেড ইলেক্ট্রিকা জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানে কাজ করছে তারা।সাইবার হামলার কারণে এই বিপর্যয় ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশিষ্টরা।
বিদ্যুৎ বিহীন অবস্থায় মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে টেলিযোগাযোগ খাতও। রাস্তাঘাটে ট্রাফিক সিগন্যাল না থাকায় আসছে সড়ক দুর্ঘটনার খবর।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাস্তায় বাড়তি পুলিশ মোতায়েন করেছে পর্তুগাল পুলিশ। এছাড়া বিভিন্ন স্থানে এলিভেটরে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা।
জেনারেটর দিয়ে হাসপাতাল ও জরুরি পরিষেবা চালু রাখতে কাজ করছেন সংশ্লিষ্টরা। উড়োজাহাজ ওঠা-নামাও বন্ধ রেখেছে বেশ কয়েকটি বিমানবন্দর।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে স্পেন ও পর্তুগালের বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা দেখা দেয়। ট্রাফিক লাইট বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হয় ও হাসপাতালগুলো বিদ্যুৎহীন হয়ে পড়ে। মেট্রো ও এলিভেটরে আটকে পড়েন বহু মানুষ।
স্পেনের রাজধানী মাদ্রিদে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। পুলিশ সাইরেনের শব্দ ও হেলিকপ্টারের গর্জনে কেঁপে ওঠে আকাশ। টরে এম্পেরাদর নামের একটি সুউচ্চ ভবন সিঁড়ি দিয়ে খালি করে ফেলা হয়। স্কুলে আটকে পড়া সন্তানদের খোঁজে উদ্বিগ্ন অভিভাবকেরা সংকেতহীন ফোনে যোগাযোগের চেষ্টা চালান।
বিদ্যুৎ বিভ্রাটের ফলে সংশ্লিষ্ট দেশগুলির বাসিন্দারা হঠাৎ করেই নানাবিধ সমস্যায় জড়িয়ে পড়েন। টেলিযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ। সেইসঙ্গে, বাসিন্দারা তাঁদের মোবাইল নেটওয়ার্কও ব্যবহার করতে না পারার কথা জানিয়েছেন।
স্পেনের বিমানবন্দর ব্যবস্থাপক এইএনএ দেশজুড়ে ফ্লাইট বিলম্বের কথা জানিয়েছে। অন্যদিকে, পর্তুগালের বিমানবন্দর অপারেটর এএনএ জানিয়েছে, জরুরি জেনারেটর ব্যবহার করে পোর্তো ও ফারো বিমানবন্দরে ন্যূনতম কার্যক্রম বজায় রাখা হয়েছে, তবে লিসবনে কিছু সীমাবদ্ধতা দেখা দিয়েছে। মেডেইরা ও আজোরেস বিমানবন্দর এখন পর্যন্ত এই বিভ্রাটের প্রভাবের বাইরে রয়েছে।
স্পেন ও পর্তুগালের সরকার এই বিদ্যুৎ বিপর্যয় নিয়ে জরুরি বৈঠকে বসে। স্পেনের একটি সূত্র জানিয়েছে, বিপর্যয় ফ্রান্সের কিছু অংশেও সাময়িকভাবে প্রভাব ফেলেছিল। স্পেনে একটি সংকট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281