প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে ১৩ অক্টোবর শুক্রবার রাত ৮ টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের অন্তর্ভুক্ত কটালপুরে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন সাধারণ সম্পাদক – যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং সিলেট ৩ (দক্ষিণ সুরমা- ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জ) আসনে নৌকা’র মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুর রকিব মন্টু’র সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সাবেক ইউপি সদস্য মো. জামাল উদ্দিন, ইউনিয়ন আ.লীগ নেতা জয়নাল আবেদীন, কটালপুর ইমা- লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা কবির আহমেদ শামীম সহ ছাত্রলীগ – যুবলীগ ও আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট আব্দুর রকিব মন্টু তার বক্তব্যে বলেন- যুবলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার উচিৎ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরা। আমি তা অব্যাহত রেখেছি। আওয়ামী লীগ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা বহির্বিশ্বের অনেক দেশে সম্ভব হয়নি। আমাদের সরকার তার নাগরিকদের অধিকার নিয়ে সব সময় কাজ করে আসছে। উন্নয়ন অগ্রগতি ধরে রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতায় আসা প্রয়োজন। এজন্য আমি আপনাদের আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাই। যেই ব্যক্তি নৌকা প্রতীক নিয়ে আসবেন তাকে আপনারা ভোট দিবেন। আমি আশাকরি বর্তমান সরকারের আমলে আপনারা শান্তিতে রয়েছেন।
তিনি আরও বলেন – যেহেতু আমি সিলেটের মানুষ সেক্ষেত্রে অবশ্যই আমি সিলেট ৩ আসন থেকে নৌকা প্রতীক চাইব। দল যদি আমাকে যোগ্য মনে করে আমি আশাকরি বিজয়ী হব।
তিনি আরও বলেন – বর্তমানে আওয়ামী লীগের নাম ধরে অনেক মানুষ মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে। আওয়ামী লীগ বটতলায় সৃষ্টি হয়নি। আওয়ামী লীগের উদ্দেশ্য একটি সুন্দর সমাজ এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। উড়ে এসে জুড়ে বলে আওয়ামী লীগ নেতা দাবি করে মানুষের হক যারা নষ্ট করে তারা প্রকৃত আওয়ামী লীগের কর্মী নয়।
আব্দুর রকিব মন্টু আরও বলেন – কেউ একজন মানুষের মধ্যে ভ্রান্ত তথ্য ছাড়াচ্ছেন যে তিনি মনোনয়ন পেয়ে যাবেন। এটা সম্পুর্ণ মিথ্যা এবং মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা। আওয়ামী লীগ নির্ধারিত সময়ে মনোনয়ন ফরম নিয়ে তার সিদ্ধান্ত নেবে কাকে কোন আসনে দিবে। এজন্য মিথ্যা কথা না শুনে সঠিক তত্ত্ব তুলে ধরা উচিৎ।
উল্লেখ্য – এ সময় আব্দুর রকিব মন্টু’র সমর্থনে বিভিন্ন মিছিল নিয়ে নেতাকর্মীরা উঠান বৈঠকে যোগ দেন।



