place বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ

সংকট উত্তরণে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে – শায়খুল হাদীস অধ্যাপক যুবায়ের আহমদ চৌধুরীপ

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারে খেলাফত মজলিসের উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশ

 

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদীস অধ্যাপক যুবায়ের আহমদ চৌধুরী বলেছেন, জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ দেশে নানমুখী সংকট চলছে। বহু আলেম জেলখানায়। জনগণের জান মালের নিরাপত্তা নেই। এসব সংকট উত্তরণে দ্বীন- ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামই হচ্ছে শান্তির একমাত্র পথ। দ্বীন প্রতিষ্ঠার জন্য হিম্মতের সহিত ময়দানে কাজ করতে হবে।

খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ ২৪ডিসেম্বর শনিবার বার বিকেলে এম.সাইফুর রহমান অডিটোরিয়াম মৌলভীবাজারে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেন, দেশ আজ গভীর সংকটের মুখোমুখি। আওয়ামীলীগ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করে ক্ষমতায় গিয়ে নিজেরাই তা বাতিল করেছে। এখন জনগণ ভোটের অধিকারটুকুও হারিয়ে ফেলেছে। এমতাবস্থায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর খেলাফত মজলিস ৩৩ বছর ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে যাচ্ছে। খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব জনগণের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করছে এই সংগঠনের নেতা-কর্মীরা।

জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহফুজুল ইসলাম ও জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়া উদ্দীন ইউসুফের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা সাঈদুর রহমান বর্ণভী, আঞ্জুমানে হেফাজতে ইসলামের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা হুসাইন নুরী চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়ারগাও মাদরাসার শায়খুল হাদীস হুসাইন আহমদ,বছিরমহল মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম তালুকদার, জেলা সহ-সভাপতি সৈয়দ মুজাদ্দিদ আলী, হাফিজ জয়নাল আবেদীন, শায়খুল হাদীস ফখরুল ইসলাম নুমানী, মাওলানা কাজী এনামুল হক, মাওলানা শায়খ নুরুল মুত্তাকিন জুনাইদ, ছাত্র মজলিসের মৌলভীবাজার শহর সভাপতি আশরাফ উদ্দিন শফি ও মৌলভীবাজার জেলা সভাপতি আনিসুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশর যুগ্ম-মহাসচিব মাওলানা সা’দ আহমদ আমীন বর্ণভী, লন্ডন মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম জাকি প্রমুখ।

সমাবেশে একঝাঁক তরুণ উলামায়ে কেরাম খেলাফত মজলিসে যোগদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281