বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্লাটিনাম জুবিলি উদযাপন উপলক্ষে বর্হিবিশ্বে অবস্থানরত শাহবাজপুর স্কুলের সাবেক ছাত্রদের কে নিয়ে পূর্ব লন্ডনের পূর্ব লন্ডনের ল’মাটিক সলিসিটর্স ফার্মে ২৪ অক্টোবর রাত ৮ টায় প্লাটিনাম জুবিলি উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্লাটিনাম জুবিলী বর্হিবিশ্বে উদযাপন কমিটির আহবায়ক ব্যারিষ্টার মোঃ সালাহ উদ্দিন সুমন এর সঞ্চালনা ও বিদ্যালয়ের প্রাক্তন ৭৪ ব্যাচের ছাত্র জনাব ফারুক আহমদ তাপাদারের সভাপতি করেন । স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি প্লাটিনাম জুবিলী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ও ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ছাত্র ও সিনিয়র শিক্ষক জনাব আহমদ জুবায়ের লিটন। তিঁনি সুবর্ন জয়ন্তী উদযাপন ও প্ল্যাটিনাম জুবিলী অনুষ্টান আয়োজনের প্রেক্ষাপট ও গুরুত্ত্ব তুলে ধরেন । বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আরেক ৭৪ সাল ব্যাচের প্রাক্তন ছাত্র জনাব মিজানুর রহমান (আব্দুল মালেক) এবং আশির দশকের প্রাক্তন ছাত্র জনাব মোঃ সোহরাব হোসেন ।
এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জনাব মোঃ সোহরাব হোসেন, জনাব বদর হোসাইন, জনাব বদরুল ইসলাম, জনাব সলিসিটর নাছির উদ্দীন, জনাব মোহাম্মদ রহিম,জনাব ফখরুল ইসলাম, জনাব সালাহ উদ্দিন সেলু, মহি উদ্দিন তাপাদার সুহেল, মতিউর রহমান মোঃ ইকবাল হোসেন, মুহিবুর রহমান, এবাদুর রহমান, আব্দুল মুনিম খাঁন,মোঃ তাজুল ইসলাম, সারজাদ হোসেন শুভ,শাহিন আহমদ, আব্দুল হামিদ, মাহির উদ্দিন, ফখরুল ইসলাম, দুলন আহমদ,আলতাফ হোসাইন, রুবেল ইসলাম, মুহিবুর রহমান,সাহেদ হোসাইন প্রমূখ।
এতে স্কুলের সাবেক ছাত্ররা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার আছদ্দর আলীর সুস্থতা কামনা করেন ও উনার অবদানের কথা স্বীকার করেন । বক্তারা বলেছেন স্কুলের শিক্ষকদের অসামান্য অবদানে আজ আমরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছি। শাহবাজপুর স্কুলের ছাত্র-বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদেশে ব্যবসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে আসছে ।
বক্তারা প্লাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠান আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে ঐকমত্য হোন যে স্কুলের প্লাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে সফল করতে অর্থ ও ফরম পূরণ করার মাধ্যমে সাবেক সকল ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করবেন । বক্তারা আরও বলেন শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সুবর্ন জয়ন্তী উদযাপন সফল ও সুন্দরভাবে অনুষ্টিত হয় এবং অনুষ্টানটি নিজ ও পার্শবর্তী কয়েকটি উপজেলায় দৃষ্টান্ত স্থাপন করে । তদ্রুপ আমাদের প্লাটিনাম জুবিলী উদযাপন অনুষ্টানটি সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আবারও দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন । এতে স্কুল, এলাকা ও নিজেদেরকে দেশ ও বিশ্বের কাছে তুলে ধরা হবে ।
ঐতিহ্যবাহী স্কুলের সাবেক ছাত্ররা তাহাদের স্কুল জীবনের স্বরণীয় গঠনাবলী আলোচনা ও স্মৃতি চারণ করেন ।
অনুষ্ঠান শেষে এক নৈশ্যভোজের আয়োজন করা হয় লন্ডনে অবস্থানরত সাবেক ছাত্ররা প্লাটিনাম জুবিলি উদযান ফরম পূরণ করেন। সর্বমম্মতিক্রমে আগামী মিটিং ০৭ নভেম্বর ২০২৩, রোজ মঙ্গলবার, সন্ধ্যা ৭.৩০ টায় ধার্য্য করা হয় ।



