place বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

শত বছরের ঐতিহ্য হাটুভাঙ্গা শাহী ঈদগাহে ভাঙন, দেখার কেউ নেই?

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৯৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সবচেয়ে বড় এবং প্রাচীন শত বছরের পুরনো শাহী ঈদগাহ ‘হাটুভাঙ্গা শাহী ঈদগাহ’র পূর্বদিক গত প্রায় ১ বছর ধরে ভাঙ্গনের কবলে রয়েছে। যত দিন যাচ্ছে ধীরে ধীরে টিলার পাশ ভেঙে ঈদগাহ প্রায় অস্থিত্ব হারানোর পথে। প্রচলিত রয়েছে এই ঈদগাহ রারো গ্রামের মানুষের জন্য নির্মিত এবং প্রতি বছর দুইটি ঈদে প্রায় ১০ হাজার মুসল্লী নামাজ আদায় করেন। এ বছর করোনার কারণে গত দুই ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়নি। যে কারণে সাধারণ মুসল্লী ঈদগাহের কাছে যাননি। কিন্তু যত দিন যাচ্ছে ঈদগাহ ভেঙে যাচ্ছে। আগে ঈদগাহের দেয়ালের পাশ দিয়ে হাটুভাঙ্গা গ্রামের মানুষের নিত্যদিনের চলাচল ছিল। কিন্তু এখন আর সেই রাস্তাই নেই। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দারাও। বর্তমানে ঈদগাহের মূল ফটকের গেইটের পাশে যে ভাঙ্গন রয়েছে তাতে সাধারণ মানুষ যেকোনো সময় যদি সেই খাদে পড়ে তবে নিহত হওয়ার আশংকা থাকার এর পাশদিয়ে গত ৬ মাস ধরে সাধারণ মানুষের চলাচল বন্ধ রয়েছে। কিছু ঈদগাহের মেরামত কিংবা উন্নয়ন কাজে দৃষ্টি নেই কতৃপক্ষের। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।

সর্বশেষ ২০১৫ সালে হাটুভাঙ্গা শাহী ঈদগাহের মেরামত কাজ ও দুইটি সিড়ি নির্মান করান মরহুম সাবেক সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি নিজেই এই ঈদগাহে প্রতি ঈদের জামায়াত আদায় করতেন। সে সময় প্রায় ৬০০ গাছ লাগানো হয়েছিল। এখন তা বিক্রির উপযোগী হলেও তা কতৃপক্ষ বিক্রি না করায় প্রায় সময় ঝড় তুফানে গাছগুলো ভেঙে পড়ছে।

এ ব্যাপারে – স্থানীয় বাসিন্দা আলি হোসেন জানান, আমাদের বাচ্চাদের নিয়ে বেশি চিন্তায় রয়েছি। খেলাধুলার কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

আরেক বাসিন্দা জানান, এখনই ভাঙনরোধে একটি টেকসই গার্ড ওয়াল প্রয়োজন। এভাবে চলতে থাকলে আগামী বর্ষায় ঈদগাহর অর্ধেক অংশ ভেঙে যাবে।

হাটুভাঙ্গা শাহী ঈদগাহ কমিটির বর্তমান সভাপতি ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী অসুস্থ অবস্থায় একটি হাসপাতালে থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।

এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব ঈদগাহ মেরামত কাজ শুরু হউক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281