place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

লীলা নাগ স্মৃতি পরিষদের দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত

রেজাউল ইসলাম শাফি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

‘দেশ-বিদেশের — যাঁদের সহযোগিতা ও অনুপ্রেরণায় লীলা নাগ স্মৃতি পরিষদ পথ চলছে; তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ’ এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজার শহরের ১১ই এপ্রিল শুক্রবার ওয়েস্টার্ন চায়নিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ‘লীলা নাগ স্মৃতি পরিষদ’র দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি বিশিষ্ট আইনজীবী রমা কান্ত দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার মহিলা সমিতির সভাপতি ডাঃ দিলশাদ পারভীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এম এ আহাদ, এডভোকেট শান্তি পদ ঘোষ, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জয়নুল হক, বাসদ নেতা ও আয়কর উপদেষ্টা বদরুল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ, লেখক সৈয়দ কামাল উদ্দিন আহমদ বাবু। সভায় স্বাগতিক বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি বাবুল উদ্দিন খান। অন্যান্য উপস্থিত আমন্ত্রিতগণের মধ্য থেকে বক্তব্য রাখেন মৃৎনাট্য সংস্থার নির্বাহী শাহীন ইকবাল, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সম্পাদক অরুণ দাশ, কুলাউড়া শিল্পকলা একাডেমির সম্পাদক বিপুল চক্রবর্তী, অধ্যাপক শেখ শাহানারা রুবি, বিশিষ্ট ব্যাবসায়ী ও নারী উদ্যোক্তা মহিলা পরিষদের হেনা চৌধুরী প্রমুখ।
সভায় উপস্থিত সকলে হাত উঠিয়ে সমর্থন প্রকাশের মধ্য দিয়ে সভাপতি এডভোকেট রমা কান্ত দাশ গুপ্তকে পুনর্বার পরবর্তী ২ বছরের জন্য পরিষদের সভাপতি, এম. খছরু চৌধুরীকে পুনর্বার সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদকে পুনর্বার সাংগঠনিক সম্পাদক, ধীরাজ ভট্টাচার্য্যকে পুনর্বার অর্থ-বিষয়ক সম্পাদক এবং শেখ শাহানারা রুবিকে পুনর্বার মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরা ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির আগামী ৩ মাস সময়ের মধ্যে প্রকাশ করবেন।
রাতের ডিনারের মধ্যদিয়ে পরিষদের দ্বি-বার্ষিক মিলনমেলা সমাপ্তি ঘটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281