place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

রাস্তাঘাট-শিক্ষাক্ষেত্রে উন্নয়ন বর্তমান সরকারের ধারাবাহিকতা : নুরুল ইসলাম নাহিদ

রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বর্তমান সরকারের আমলে দেশে আমুল পরিবর্তন এসেছে। বিগত দিনে আর কোন সরকারের আমলে এমন উন্নয়ন হয়নি। রাস্তাঘাট-শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন হচ্ছে এটা বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন। এ উন্নয়ন আগামীতেও অব্যহত থাকবে।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর বাজারে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ এমপি এ কথা গুলো বলেন।

তিনি বলেন- বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। এ ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষাক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমাদের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

আলোচনা সভায় লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুলের সভাপতিত্বে ও লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শান্ত দাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম বাবলু, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, ইউপি সদস্য আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আরিফ আহমদ মজনু।

মাওলানা ফয়জুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আহাদ।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২ কোটি ৬০ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে লক্ষণাবন্দ ইউনিয়নে এলবি গ্রীণ ফ্লাউয়ার স্কুলের নবনির্মিত ভবন, লক্ষীপাশা ইউনিয়নে ডিএম রোড হইতে ঘাসীবর্নী, কোনাচর বাজার হইতে রাঙাডহর বাজার পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281