সিলেট ৩ (২৩১) দক্ষিণ সুরমা – ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ৭৪ এর দুর্নীতির কারণে ৭৬ সালে যে দুর্ভিক্ষ ছিল তার সাথে জড়িত কোন এক ব্যক্তি আজ আওয়ামী লীগের ছায়াতলে আসতে চায়। রাজাকারের নাতিরা যখন এসে শেখ হাসিনার নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয় – তাতেই প্রমাণ হয় কারা আসল আওয়ামী লীগ। উন্নয়ন উন্নয়ন বলে লুটপাট কথা সেই ব্যক্তিরা আজ কোথায়। এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করছিলেন হাবিবুর রহমান হাবিব।
তিনি আরও বলেন – আমি উন্নয়ন করতে এসেছি, মানুষের সেবা দিতে এসেছি কাউকে জেলে ঢুকানোর জন্য আসিনি। আমি রাজনীতি করি আমার পরিবারের টাকায়। কখনোও দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। যে যা চেয়েছে আমি দেওয়ার চেষ্টা করেছি। তাহলে ব্যর্থতা কোথায়?
এভাবেই বলে গেলেন, প্রিয় প্রাণের ফেঞ্চুগঞ্জবাসী। আমি একটি নান্দনিক সিলেট ৩ আসন গড়তে চাই। আমাকে সহযোগিতা করুন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব কে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান ৯ ই মার্চ বিকেলে উপজেলার বনছায়া কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী’’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান খান জাহাঙ্গীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, শাহ মুজিবুর রহমান জখন,ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম ছাব্বির, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এনামুল হক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল ইসলাম কামরান, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা, তাতী লীগের যুগ্ন আহবায়ক জাবেদুর রহমান ডেনেছ, উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক কাজী আব্দুল জলিল, এডভোকেট কামরুন্নাহার নিপা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমেদ শাহ, যুগ্ন আহবায়ক শেখ মাহাদুল হক, অভি, দেওয়ান ফাহিম, সোহেল, প্রমুখ।



