ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসার সাবেক কৃতী শিক্ষার্থী হাফিজ আব্দুল্লাহ আল নায়ীম ইংল্যান্ডের Ulster University থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।
ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসার সাবেক মেধাবী ছাত্র, আল-ইমতেহান ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি এবং আল-ইমতেহান প্রবাসী ফোরামের আহবায়ক, মাদরাসার সাবেক সহকারী শিক্ষক হাফিজ আব্দুল্লাহ আল নায়ীম ইংল্যান্ডের স্বনামধন্য Ulster University থেকে MSc in International Business with HRM কোর্সে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।
তিনি ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসায় অধ্যয়নরত অবস্থায় একাডেমিক শিক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখেন। হিফজ অধ্যয়নের পাশাপাশি তিনি ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত একাডেমিক পড়াশোনা সম্পন্ন করেন। উক্ত মাদরাসার তত্ত্বাবধানে তিনি দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন এবং ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা থেকে আলিম পর্যন্ত শিক্ষা সম্পন্ন করেন।
পরবর্তীতে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST) থেকে Public Administration বিষয়ে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেন।
উচ্চশিক্ষার প্রতি আগ্রহ ও অধ্যবসায়ের ধারাবাহিকতায় তিনি স্কলারশিপ অর্জন করে ইংল্যান্ডে গমন করেন এবং সেখানে সুনামের সঙ্গে গ্রাজুয়েশন কোর্স সম্পন্ন করেন।
হাফিজ আব্দুল্লাহ আল নাঈমের এই সাফল্য আমাদের মাদরাসার শিক্ষক – শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর এ অর্জন বর্তমান ও আগত শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আমরা ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসা ও আল-ইমতেহান ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং দোয়া করছি—আল্লাহ তাআলা যেন তাঁকে দ্বীনি ও দুনিয়াবি উভয় জ্ঞানে মানবতার কল্যাণে কবুল করেন।
তিনি বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।



