place বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড লাভ করেছেন কে এম. মিনহাজ উদ্দিন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৬৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার উদ্যোগে ‘আর্ত-মানবতার সেবায় কিংবদন্তী মানবসেবী মাদার তেরেসার অবদান’ শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠান গত শনিবার বিকালে ঢাকাস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ বছর শিক্ষা, সমাজসেবা ও সাংগঠনিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২২ লাভ করেছেন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার কৃতি সন্তান, ইসলামিক ফাউন্ডেশন- মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জাতীয় ইমাম সমিতি ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাষাসৈনিক মঞ্জুরুল হক সিকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বরেণ্য কথাসাহিত্যিক মোঃ মঈনুদ্দিন কাজল।
বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার চেয়ারম্যান লায়ন এ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন রবি এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ঢাকার নবাব পরিবারের কৃতিসন্তান ইমরানা শহিদুল্লাহ, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর হোসেন মোল্লা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার বিশিষ্ট কলামিস্ট প্রফেসর আকবর সিরাজী, কেবিএস ব্রান্ড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সালাম বাবু, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ইদ্রিস আলী এবং জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগরের চিফ কো-অর্ডিনেটর বিশিষ্ট সমাজসেবক জহরলাল চক্রবর্তী।
বিশিষ্ট সাংবাদিক, লেখক মোঃ জাহিদ হাসান চঞ্চলের উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন স্বনির্ভর সূচনা নারী উন্নয়ন প্রশিক্ষণ সংস্থা কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি শাহানা হক, আর এম ফাউন্ডেশন, কুমিল্লার চেয়ারম্যান রুমি রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোঃ হাফিজুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, দৈনিক আলোরজগত-এর সম্পাদক মোঃ ফারুক আলম তালুকদার, বিশিষ্ট চিকিৎসক ডা. এ্যাডভোকেট মোঃ মুজিবুর রহমান, সেভ দি হাঙ্গরী (সাথী) নির্বাহী পরিচালক ডা. এস এম আবু হোসাইন, লিলি সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আনিসা খাতুন টুনি, বিশিষ্ট সমাজকর্মী রোকেয়া বেগম আলো, বিশিষ্ট কণ্ঠশিল্পী দিলরুবা নাসরিন, সবুজ বৃক্ষ জলবায়ু পরিবর্তন ও ভেষজ সোসাইটি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রতিবাদী কবি মোঃ সাহিদুল ইসলাম দিনাজী, বিশিষ্ট মানবাধিকার কর্মী মোঃ আব্দুল আলিম সিরাজী, সংবর্ধিত অতিথি ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন।
উল্লেখ্য, এর আগে কে.এম. মিনহাজ উদ্দিন জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহা জাতীয় স্মৃতি পদক, এ.কে ফজলুলু হক, পল্লী কবি জসীম উদ্দীন স্মৃতি সম্মাননা জাতীয় পদক সহ স্থানীয় পদক লাভ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281