place বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

মহানবী (সা.) এর জীবনাদর্শ সমাজে ছড়িয়ে দেওয়াই মীলাদুন্নবীর প্রকৃত শিক্ষা-অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান

বালাগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৬২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ বালাগনজ উপজেলা শাখার উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এতিম বিধবাদের মধ্যে নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ অক্টোবর ২০২২ সোমবার বাদ যুহর হযরত শাহজালাল লতিফিয়া মাদরাসায় নগদ অর্থ বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।বালাগনজ উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শ ম জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের মুহতারাম সহ সভাপতি অধ্যক্ষ হযরত মাওলানা ছরওয়ারে জাহান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহানবী (সা.) এর আদর্শে দেশ ও সমাজকে সাজানোর মধ্যেই দুনিয়া ও আখিরাতের সার্থকতা নিহিত। আমরা দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে সার্থক জীবনের স্বপ্ন যতই দেখিনা কেন, নবী করিম (সা.) এর জীবনাদর্শের অনুসরণ ব্যতিত এই সফলতা অর্জন কখনোই সম্ভব হবে না। প্রিয়নবী (সা.) এই দুনিয়ায় ইহকালীন ও পরকালীন শান্তির বার্তা নিয়েই আমাদের মাঝে আগমন করেছেন। তাঁর এই আদর্শ ও শান্তির বার্তাকে বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দেওয়াই হলো মীলাদুন্নবীর প্রকৃত শিক্ষা।

তিনি আরো বলেন আল-ইসলাহ’র ৭টি কর্মসূচির মধ্যে আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করাকে সামনে রেখে বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ আজ এতিম ও বিধবাদের মধ্যে যে নগদ অর্থ বিতরণ করছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

উপজেলা আল-ইসলাহর অফিস সম্পাদক শেখ বদরুল আলমের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারি সোসাইটি বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ তৌরীছ আলী, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড বালাগঞ্জ উপজেলার সহ সাধারণ সম্পাদক হাফিজ জহি উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সভাপতি নাজমুল ইসলাম শিহাব, সাধারণ সম্পাদক মারুফ তালুকদার মিজু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আল-ইসলাহর সহ সভাপতি মাওঃ কাজী মনজুর হোসেন, সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাকিম, প্রচার সম্পাদক হাফিজ আবুল কালাম, অর্থ সম্পাদক রেহেন আলী, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোস্তফা আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শরিফ আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমদ, সমাজ কল্যান সম্পাদক কাজী মামুনুর রশীদ, নির্বাহি সদস্য মাওলানা মঈন উদ্দিন, ক্বারি সাবুল আহমদ, খন্দকার নওশাদ আহমদ, হাফিজ নুরুল ইসলাম, বোয়াজুর আল-ইসলাহর সভাপতি কামরুল ইসলাম, পুর্ব গৌরীপুর ইউনিয়ন আল ইসলাহ’র সহ প্রচার সম্পাদক মাওঃ আলী আছকর বেগ, শাহজালাল লতিফিয়া মাদরাসার শিক্ষক হাফিজ আনসার আহমদ ও সাইদুল ইসলাম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিজ শেখ জয়নুল আলম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281