place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণের মধ্যে রয়েছে মানবজাতির মুক্তি

হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৬৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, আল্লাহ তায়ালার অগণিত নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত মুহাম্মদ (সা.)। নবীর আগমনে আমরা শুকরিয়া আদায় করতে হবে তবে সেটা যেন হয় ভালো কাজের মাধ্যমে। আমাদের নবী আমাদের জন্য যে দ্বীন নিয়ে এসেছেন সেটা সার্বজনিন, সর্বকালীন।ভিন্নধর্মের মানুষের মধ্যেও আমাদের দাওয়াত পৌছে দেয়া উচিত। আমরা শান্তির চর্চা করতে চাই। হযরত মুহাম্মদ (সা.) ছিলেন শান্তির আদর্শ প্রতীক।

তিনি আরো বলেন, মুসলমানদের জিম্মায় থাকা কোন বিধর্মীদের যে কষ্ট দিবে নবী (সা.) বলেন আমি তার বিরুদ্ধে অবস্থান করবো। এছাড়া তিনি অশান্তি চাননি বলে আল্লাহ প্রেরিত নির্দেশে নির্যাতিত হয়ে সবকিছু ছেড়ে মদিনায় চলে যান। কিন্তু পরবর্তীতে যখন সেখানে গিয়ে আক্রমণ করে তখন প্রতিহত করেছেন। সর্বোপরি মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণের মধ্যে রয়েছে মানবজাতির মুক্তি ।

তিনি শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শহরের পৌর জনমিলন কেন্দ্রে সকাল থেকে ‘মুবারক র‌্যালি’তে অংশগ্রহণের জন্য জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১০টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাদ যোহর র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা শহরের গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম.কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নাসির খান এর সঞ্চালনায় র‌্যালি ও র‌্যালিপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ এমপি, প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি সুলতান আহমদ, মৌলভীবাজার পৌর সভার মেয়র ফজলুর রহমান, জেলা আল ইসলাহ’র উপদেষ্টা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আলহাজ্ব এখলাছুর রহমান, জেলা আল ইসলাহ সভাপতি মুফতি মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম, জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, জেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা এম এ আলীম, সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক,সহ সাধারণ সম্পাদক মাওলানা ইউনুছ আলী, ইসহাক আহমদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক হাফিয মাওলানা আলাউর রহমান টিপু, অর্থ সম্পাদক এম এ জলিল,কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক মাসরুর হাসান জাফরী, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের, সদস্য কাওছার হামিদ সাজু, রাজন আহমদ, শেখ কাদের আল হাসান।

সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা বশির আহমদ,প্রচার মাওলানা শফিকুল আলম সুহেল,অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, সদর আল ইসলাহ সভাপতি কবির আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, জেলা তালামীযের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুল, খন্দকার ওজিউর রহমান আসাদ, মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281